ঢাকা, মঙ্গলবার ১৩, অক্টোবর ২০২৬ ৪:২৪:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কন্যাশিশুর প্রতি সব ধরনের বৈষম্য রোধে সচেতনতা বাড়ানোর আহ্বান পূজার ছুটিতে যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কুমার গ্রেপ্তার নারী শিক্ষার অগ্রদূত কবি কামিনী রায়ের জন্মদিন আজ দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা তাজমিন হত্যা: হোটেল কর্মচারী রাজু আটক সিলেটে জমে উঠেছে পূজার কেনাকাটা বাড়ল তেল ও চালের দাম, দিশেহারা ক্রেতারা

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৮ এএম, ১২ অক্টোবর ২০২৬ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ মেয়েদের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে স্বাগতিকদের ৩২ রানে হারিয়েছে সাদিয়া ইসলামের দল। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ হারলেও পাকিস্তানের বিপক্ষে তিনবারের দেখায় প্রতিবারই জিতেছে বাংলাদেশের মেয়েরা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করে বাংলাদেশ। শুরুটা অবশ্য ভালো হয়নি তাদের। রানের খাতা খোলার আগেই ফেরেন ওপেনার অচেনা জান্নাত। নিশিতা আক্তার নিশি করেন ২০ রান, আর শিরিনা খাতুন ৩২ রান করে রিটায়ার্ড আউট হন। শেষ দিকে অধিনায়ক সাদিয়া ইসলামের ব্যাটে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। ২৮ বলে ৪৪ রানের ইনিংসে তিনটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। পাকিস্তানের হয়ে শাহার বানু, মাহনুর জাইব ও রোজিনা আক্তান একটি করে উইকেট নেন।

জবাবে শুরুটা ভালো করেছিল পাকিস্তান। ওপেনার রাভাইল ফারহান ২৬ বলে ৩৬ রান করেন। তবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে অন্য ব্যাটাররা সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১০৪ রানেই থামে স্বাগতিকদের ইনিংস।

বাংলাদেশের হয়ে ফারজানা ইয়াসমিন মেধা সর্বোচ্চ তিনটি উইকেট নেন। নিশিতা আক্তার নিশির শিকার দুটি। এ ছাড়া আফরিন মিম, জান্নাতুল ফেরদৌস ও তিথি দাস অপর্ণা একটি করে উইকেট পান।

আগামী ১৬ অক্টোবর ইকবাল স্টেডিয়ামেই শিরোপার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।