ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ১৯:৩৪:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

পাহাড়ে পাহাড়ে বৈসাবির আনন্দ-আমেজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৬ এএম, ১২ এপ্রিল ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বছর ঘুরে আবারও ফিরে এসেছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের জাতীয় উৎসব বৈসুক, সাংগ্রাই ও বিজু। যা এক কথায় বৈসাবি নামে পরিচিত।মঙ্গলবার ভোরে নদীতে ফুল পূজার মধ্যদিয়ে শুরু হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের প্রাণের উৎসব বৈসাবি ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী। ভোর হবার আগেই বিভিন্ন এলাকা থেকে ফুল সংগ্রহ করে চেঙ্গীনদী, খাগড়াছড়ি খালে গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল পূজা দেয় শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সীরা।

উৎসবের প্রথম দিনে চাকমা, ত্রিপুরা ও মারমারা ফুল দিয়ে ঘর সাজায়। বাংলা বছরের শেষ দুইদিন ও বাংলা নববর্ষের প্রথম দিন চলে এ উৎসব। বৈসাবিকে ঘিরে পাহাড়ের পাড়া-পল্লীতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।