পুলিশে এএসআই পদে নারী প্রার্থীদের জন্য সুযোগ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৪ এএম, ২২ এপ্রিল ২০২৬ বুধবার
প্রতীকী ছবি।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। এই বাহিনীতে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে জেলাভিত্তিক শূন্য পদে জনবল (নারী ও পুরুষ) নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৮ এপ্রিল থেকে, যা চলবে ২৭ মে ২০২৬ পর্যন্ত।
প্রতিষ্ঠান
বাংলাদেশ পুলিশ
পদের নাম
ক্যাডেট এএসআই (নিরস্ত্র)
পদসংখ্যা
জেলাভিত্তিক শূন্য পদ
যোগ্যতা ও শর্তাবলি
আবেদন করতে হলে প্রার্থীকে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে অবিবাহিত হওয়া বাধ্যতামূলক এবং প্রশিক্ষণকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।
বেতন-ভাতা
১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
প্রশিক্ষণকালীন
সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন।
বয়সসীমা
১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। পুলিশে কর্মরত কনস্টেবল ও নায়েকদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ২৫ বছর। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারীদের ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। পুরুষদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি থাকতে হবে। এছাড়া সবার দৃষ্টিশক্তি ৬/৬ হওয়া আবশ্যক।
আবেদনের নিয়ম
প্রথম ধাপ: এই লিংকে ক্লিক করে লগইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি User ID পাবেন।
দ্বিতীয় ধাপ : প্রার্থীকে তার User ID ব্যবহার করে কমপক্ষে ৪৮ টাকা ব্যালান্স রয়েছে, এমন টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে ২টি এসএমএস প্রেরণ করতে হবে।
প্রথম এসএমএস (SMS): ASI User ID লিখে ১৬২২২ নম্বরে প্রেরণ করতে হবে;
দ্বিতীয় এসএমএস (SMS): ASI YesPIN Number লিখে ১৬২২২ নম্বরে প্রেরণ করতে হবে।
আবেদনের শেষ সময়
২৭ মে ২০২৬।
* বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল





