পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৬ পিএম, ২২ মার্চ ২০২৬ রবিবার
প্রতীকী ছবি।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি এক ভিনগ্রহের সন্ধান পেয়েছে। গ্রহটির সঙ্গে গঠনগত দিক থেকে আমাদের পৃথিবীর অনেক মিল রয়েছে। পৃথিবী থেকে ১৪৬ আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহ প্রাণের অস্তিত্ব ধারণের উপযোগী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নাসার বিজ্ঞানীদের মতে, ‘এইচডি ১৩৭০১০ বি’ নামের গ্রহটি তার নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলের একেবারে শেষ প্রান্তে অবস্থিত। সেখানে তরল পানির অস্তিত্ব থাকা ও জীবন ধারণের জন্য উপযুক্ত বায়ুমণ্ডল থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।
গ্রহটির মূল নক্ষত্র এইচডি ১৩৭০১০ আমাদের সূর্যের মতো হলেও এটি সূর্যের তুলনায় অনেক বেশি শীতল ও অনুজ্জ্বল। ফলে গ্রহটির পৃষ্ঠের তাপমাত্রা হতে পারে মাইনাস ৬৮ ডিগ্রি সেলসিয়াস। আমাদের প্রতিবেশী মঙ্গল গ্রহের গড় তাপমাত্রা মাইনাস ৮৫ ডিগ্রি ফারেনহাইট। আর তাই নতুন গ্রহটিতে যদি কোনো ভিনগ্রহবাসী বা এলিয়েন থেকে থাকে, তবে তাদের অবশ্যই প্রচণ্ড শীত সহ্য করার ক্ষমতা থাকতে হবে।
নাসার বিখ্যাত কেপলার স্পেস টেলিস্কোপের কে২ মিশন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এই পাথুরে গ্রহটি শনাক্ত করা হয়েছে। গ্রহটি যখন তার নক্ষত্রের সামনে দিয়ে যাচ্ছিল, তখন নক্ষত্রের আলোর সামান্য পরিবর্তন দেখেই এর অস্তিত্ব নিশ্চিত করেন বিজ্ঞানীরা। যদিও মাত্র একটি ট্রানজিট পর্যবেক্ষণ করা হয়েছে, কিন্তু তা থেকেই বিজ্ঞানীরা এর কক্ষপথের সময়কাল বা অরবিটাল পিরিয়ড অনুমান করতে পেরেছেন।
বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহটিতে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা আমাদের বায়ুমণ্ডলের চেয়ে বেশি হলেও সেখানে নাতিশীতোষ্ণ বা জলজ পরিবেশ থাকা অসম্ভব নয়। পৃথিবী ৩৬৫ দিনে সূর্যকে প্রদক্ষিণ করলেও গ্রহটি মাত্র ১০ থেকে ১৩ ঘণ্টায় সূর্যকে প্রদক্ষিণ করছে। ভবিষ্যতে ইউরোপীয় মহাকাশ সংস্থার কিওপস টেলিস্কোপের মাধ্যমে গ্রহটির বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে।
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন





