পৃথ্বীর স্বপ্ন ও তার ‘প্রিয় ভোজ’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ২২ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
পৃথ্বী ভৌমিক কুমিল্লা জেলার মেয়ে, ই-কমার্স ব্যবসায় ফেসবুক পেজ ‘প্রিয় ভোজ’ নিয়েই তার পথ চলা। পৃথ্বী বাবা মা’র চার সন্তানের মধ্যে দ্বিতীয়। জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা সবকিছুই ঢাকাতে। কবি নজরুল সরকারি কলেজ থেকে ২০২০ সালে ডিগ্রি শেষ করেছেন তিনি।
মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে তিনি সবসময় চেয়েছেন পরিবারকে সাপোর্ট করতে। তাই পড়ালেখার পাশাপাশি ছাত্র-ছাত্রী পড়ানো ও সিজি কর্পোরেশন অনলাইন শপে তিন বছর চাকরি করেছেন। ২০১৯ সালে চাকরি ছেড়ে একটা কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করেন।
পৃথ্বী নিজের ব্যবসার কথা বলতে গিয়ে বলেন, ২০২০ সালে মার্চে যখন মহামারি করোনায় সারা দেশে লকডাউন দেওয়া হয়, তখন আমার স্কুলের জব ও ছাত্র-ছাত্রীর টিউশন বন্ধ হয়ে যায়। পরিবারের সাহায্য করার জন্য আমি অন্য কোন কিছু করার চিন্তা করছিলাম। ঠিক তখন মে মাসের ২১ তারিখ আমি ফেসবুক গ্রুপ উইতে (উইমেন অ্যান্ড ই- কমার্স ফোরাম) যুক্ত হই। গ্রুপে সব মেয়েদের জীবনের গল্প পড়ে এবং তাদের নতুন নতুন উদ্যোগ দেখে অনেক বেশি অনুপ্রেরণা পেয়েছি।
পরবর্তীতে আমার দিদি মল্লিকা সাহার সঙ্গে পরামর্শ করে ২০২০ সালে জুনের ৩০ তারিখ নিজের পেজ ‘প্রিয় ভোজ’ ওপেন করি।
তিনি বলেন, আমি ছোট থেকে বাসায় রান্না ও সবজি কাটাকাটি করতে ভালো পারতাম, তাই আমি পেজে রেডি টু কুক ভেজিটেবল ও হোম মেড আটার রুটি পরোটা নিয়ে কাজ শুরু করলাম। জুনের ৩০ তারিখ আমি প্রথম অর্ডার পাই। মাত্র ৫০০ টাকার সবজি ও ২০০ টাকার ব্যাগ নিয়ে আমি ব্যবসা শুরু করি। প্রথম অর্ডারে এক ক্রেতা ১৭ রকমের সবজি অর্ডার করে। বাবাকে নিয়ে বাজার থেকে সবজি এনে, ফ্রেশ করে, প্রসেসিং করেছিলাম। ১৭ রকমের সবজি, তখন ছিল পুরো লকডাউন তারপরও বাবাকে সঙ্গে নিয়ে পুরান ঢাকা থেকে গুলশানে গিয়েছিলাম ডেলিভারি করতে।
এখানে একটা কথা না বললেই নয়, তা হলো এই কাজে পরিবার আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন। তাদের সাপোর্টের জন্য আমি এখন আমার কাজকে এগিয়ে নিয়ে যেতে পারছি।
পৃথ্বীর আইটেম- হোম মেড সাদা আটার রুটি ও পরোটা, লাল আটার রুটি, পরোটা এবং রেডি টু ভেজিটেবল। তার পেজের নিয়মিত ক্রেতাদের তালিকায় রয়েছেন তারাই, যারা হোমমেড খাবার পছন্দ করেন।
পৃথ্বি মনে করেন, প্রতিটা মানুষের নিজস্ব একটা জায়গা তৈরি করা প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি নিজের আলাদা একটা জায়গা মানুষকে তার স্বপ্ন পূরণে অনেক সাহায্য করে। নিজের ভেতরের সৃজনীশক্তিকে কাজে লাগিয়ে নতুন কিছু সৃষ্টি করার নামই উদ্যোক্তা।
আমাদের দেশ বিশ্বের অন্যান্য দেশের মতো আরও উন্নত করতে চাইলে সবার আগে মানুষের চিন্তাধারার পরিবর্তন আনা প্রয়োজন। মানুষ এখন ঘরোয়া খাবার বেশি পছন্দ করে। তাই পৃথ্বির স্বপ্ন, তার ‘প্রিয় ভোজ’ পেজ একদিন অনেক দূর পৌঁছবে।সবার কাছে পরিচিত হবে। ভবিষ্যতে তিনি তার উদ্যোগকে আরও সুন্দরভাবে পরিচালনা করতে চান এবং তার পেজে নতুন নতুন পণ্য যুক্ত করে মানুষের উপকারে আসতে চান। পরিবারের সকলের ভালোবাসা ও নিজের ধৈর্য দিয়ে তিনি সবসময় এভাবেই পরিশ্রম করে যেতে চান৷
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- তৈরি পোশাকের দোকানে উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতলেন যারা
- অনবদ্য অভিনয়, অস্কারে সেরা অভিনেত্রী জেসি বাকলি
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- পাকিস্তানের বিরুদ্ধে জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

