পোশাককর্মী নেবে জর্ডান, থাকা-খাওয়া-চিকিৎসা ফ্রি
চাকরি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৬ এএম, ১৩ মার্চ ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জর্ডানের একটি টেক্সটাইল কোম্পানিতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নারী পোশাককর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কর্মীদের থাকা, খাওয়া ও চিকিৎসা খরচ সম্পূর্ণ বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। শুধু তাই নয়, কর্মীদের আসা-যাওয়ার বিমানভাড়াও দেওয়া হবে কোম্পানির পক্ষ থেকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোয়েসেলের মাধ্যমে জর্ডানের সিডনি অ্যাপারেলস এলএলসি কোম্পানিতে মেশিন অপারেটর পদে ১৫০ জন নারী কর্মী নেওয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সুদান ফেরত কর্মীদের সংশ্লিষ্ট কাজে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে এবং বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণকেন্দ্র থেকে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সনদধারী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগপ্রাপ্ত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১৯ হাজার ১৮৪ টাকা। একদিন সাপ্তাহিক ছুটি বাদে দৈনিক ডিউটি ৮ ঘণ্টা। ওভারটাইমেরও ব্যবস্থা আছে। চাকরির চুক্তি তিন বছর, তবে নবায়নযোগ্য।
এছাড়া থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের খরচ দেবেন নিয়োগকর্তা। চাকরিতে যোগদানের বিমানভাড়া এবং তিন বছর সন্তোষজনকভাবে চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকর্তা দেবেন। এছাড়া অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। যাদের বিরুদ্ধে বাংলাদেশে বা জর্ডানে কোনও মামলা আছে, তারা নিয়োগের অযোগ্য হবেন।
চার কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন ও চার সেট সাদাকালো ফটোকপি, বর্তমান অফিসের পরিচয়পত্র/হাজিরা কার্ড ও শিক্ষাগত/অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সঙ্গে নিয়ে যেতে হবে।
বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ
নির্বাচিত কর্মীদের মেডিকেল ফি বাবদ ১০০০ টাকা ও ফিঙ্গার প্রিন্টের ফি বাবদ ২২০ টাকা দিতে হবে। এ ছাড়া কোনও খরচ নেই।
সাক্ষাৎকারের তারিখ ও সময়
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ১৫ মার্চ সকাল আটটায় সাক্ষাৎকার দিতে মিরপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে উপস্থিত হতে হবে। এ-সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য ০২-৪৮৩১৯১২৫ ও ০২-৪৮৩১৭৫১৫ টেলিফোন নম্বরে যোগাযোগ করা যাবে।
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল






