প্রতিদিনই বিক্রি বাড়ছে একুশে বইমেলায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
আজ বুধবার ঠিক ২০ দিন হলো একুশের বইমেলা শুরু হয়েছে। প্রথমদিকে অন্যান্য দিনগুলোর তুলনায় ছুটির দিনগুলোতে ভিড় ছিল বেশি। তবে দিন যতো যাচ্ছে বইমেলাতে ভিড়ও ততো বাড়ছে। এখন আর ছুটির দিনগুলোতে আলাদা করে নয় প্রচুর লোকসমাগম হচ্ছে প্রতিদিনিই। পাশাপাশি বাড়ছে বই বিক্রিও।
আজ সরজমিনে ঘুরে দেখা গেছে, মেলার ভিড় চোখে পড়ার মতো। নবীন, প্রবীণ প্রায় সব বয়সি ক্রেতার সমাগমই লক্ষ্য করা গেলো। এমনটা নয় যে সবাই কেবল ঘুরতেই এসেছে। অনেকের হাতেই বই দেখা গেছে। অনেককে আবার দুই হাতেই বই-এর ব্যাগ নিয়ে মেলা প্রাঙ্গণ ত্যাগ করছে।
কথা হলো নোলক প্রকাশনের প্রকাশক এম নন্দিনী খানের সঙ্গে। বই বিক্রি কেমন হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, যেমন ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি বিক্রি হচ্ছে এবারে বই। আশা করছি সামনে বিক্রি আরো বাড়বে।
সব্যসাচী প্রকাশনের প্রকাশক মেহেরাজ সানজানা বই-এর বিক্রি প্রসঙ্গে বলেন, প্রথমদিকে বইমেলায় মানুষ এসেছে শুধু ঘুরতে। তবে এখন যারা আসছে তারা ঘুরতে নয় বই কিনতেই আসছে। এজন্য বিক্রির পরিমাণ আশানুরুপ বলেই তিনি জানান।
কোন ধরনের বই বেশি বিক্রি হচ্ছে জানতে চাইলে বলেন,আমাদের স্টলে তসলিমা নাসরিনের কবিতার বই গল্প সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।
মিরপুর থেকে দুই ছেলেকে সাথে নিয়ে বই কিনতে এসেছেন সিগমা হুদা। কোনো বই কিনেছেন কিনা জানতে চাইলে বলেন, বাচ্চাদের জন্য কিনেছি কয়েকটা ছড়ার বই। এবার নিজের জন্য কিনবো।
কোন লেখকের বই কিনতে চাচ্ছেন জানতে চাইলে বলেন, নির্দিষ্ট কোনো লেখক নয়, বই দেখে যেটা ভালো লাগবে সেটাই কিনবো। তবে সৈয়দ মুজতবা আলীর ভ্রমণকাহিনী দেশে বিদেশে কেনার ইচ্ছা আছে।
আগের দিনে মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল বই। এখনকার যুগের ছেলে মেয়েদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকই যেন সবচেয়ে বড় বই এমনটাই বলছিলেন বইমেলায় আসা সেলিনা আক্তার। তিনি এসেছেন বাড্ডা থেকে। মেলায় ভিড় দেখে তিনি বলছিলেন, এরা সব ঘুরতে এসেছে। খেয়াল করলে দেখবেন হাতেগোনা দুয়েকজন ছাড়া কেউই বই কিনছে না।
সেলিনা আক্তার আরো জানালেন, তিনি প্রতিবারই বইমেলায় আসেন। সাথে তার দুই ছেলে-মেয়েকে নিয়ে আসেন। তবে এবার তিনি একাই এসেছেন। এরই মধ্যে বাচ্চাদের জন্য কিনেছেন ওয়াসীম হকের মায়ের কাছে চিঠি, সবুজ গাঁয়ের হলদে পাখি, সাতরঙা সেইদিনসহ বেশকিছু বই। নিজের জন্য আরো কিছু বই কিনবেন বলে জানালেন।
প্রিয় মানুষদের কাছ থেকে উপহার পেতে ভালো লাগে সবারই। আর উপহারটি যদি হয় প্রিয় কোনো লেখকের বই তাহলে তো আর কথায় থাকে না। একইসাথে বহু সংখ্যক লেখকের বই পাওয়া যায় কেবল বইমেলাতেই। অনেকেই তাই পুরো বছরজুড়ে অপেক্ষায় থাকেন একুশের বইমেলার।
শুক্র, শনি ছুটির এই দু’দিন ছাড়া মেলা শুরু হচ্ছে বিকাল ৩টা থেকে।
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা

