প্রতিবেশি দেশের সঙ্গে বন্ধুত্বের মাধ্যমে যে কোন সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী
আপডেট: ০৭:২৮ পিএম, ৩ জুন ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আলোচনা বা বন্ধুত্বের মাধ্যমে প্রতিবেশি দেশের সঙ্গে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। সমুদ্রে অধিকার নিশ্চিত করতে ভারত ও মিয়ানমারের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে ২০১৪ সালের ৭ জুলাই আন্তর্জাতিক আদালতে মামলার রায় পেয়েছি। প্রতিবেশি দেশের সঙ্গে মামলা করে সমুদ্র অধিকার প্রতিষ্ঠা করলেও তাদের সঙ্গে সম্পর্কের এতটুকু চিড় ধরেনি। ভারতের লোকসভা ও রাজ্যসভায় স্থলসীমান্ত চুক্তি অনুমোদিত হওয়ায় বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষ থেকে ভারতের জনগণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার সংসদে আনীত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন ও দিনের অন্যান্য কর্মসূচি স্থগিত রাখার পর কার্যপ্রণালী বিধির আওতায় ধন্যবাদ প্রস্তাবটি উত্থাপন করেন সংসদের চিফ হুইপ হুইপ আ স ম ফিরোজ। আলোচনা শেষে স্পিকার ধন্যবাদ প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে সংসদে গৃহীত বা পাস হয়।
শেখ হাসিনা তার বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভা ও রাজ্যসভার সকল সদস্য, ভারতের জনগণ, সোনিয়া গান্ধী, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ সীমান্ত চুক্তি সম্পাদনের ফলে ছিটমহলবাসী নাগরিকত্ব ও নিশ্চিত জীবনের নিশ্চয়তা পেয়েছে। ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেলেও ছিটমহলবাসী তা পায়নি। ৪০ বছর তারা নাগরিকত্ব, স্বাধীনতাবিহীন অনিশ্চিত জীবনযাপন করে আসছিল। এ চুক্তি অনুমোদনের মাধ্যমে তারা নাগরিক অধিকার, ভোটের অধিকার তথা মৌলিক অধিকার ভোগ করার সুযোগ পাবেন। ইতোমধ্যে ছিটমহলবাসীর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে এ স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষর করে গেলেও এতদিন তা বাস্তবে রূপ নেয়নি। বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই এ চুক্তি বাস্তবায়িত হতো। বঙ্গবন্ধু শুধু চুক্তিই করেননি। তিনি এর জন্য আইনও করে গিয়েছিলেন। পাশাপাশি তিনি সমুদ্র সীমানা আইনও সম্পাদন করে যান। যার কারণে আমরা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সমুদ্র সীমায় আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি।
০৪.০৬.২০১৫
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন











