প্রথম নারী প্রেসিডেন্ট পেল তানজানিয়া
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২০ মার্চ ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ তানজানিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সামিয়া সুলুহু হাসান। দেশটির প্রেসিডেন্ট জন মাগুফুলির আকস্মিক মৃত্যুর পর শুক্রবার (১৯ মার্চ) তার দল থেকে সামিয়া প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে সামিয়া সুলুহু প্রয়াত প্রেসিডেন্ট মাগুফুলির মৃত্যুতে ২১ দিনের শোক দিবস ঘোষণা করেন। এছাড়া দেশটিতে আগামী ২২ এবং ২৫ মার্চ ছুটির দিন ঘোষণা করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৫ মার্চ) মাগুফুলির দাফন সম্পন্ন হবে।
৬১ বছর বয়সী সামিয়া প্রেসিডেন্ট হিসেবে শপথের পর সেনাবাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন। শপথ অনুষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তারা সামিয়াকে হাততালি দিয়ে অভিনন্দন জানান। সামিয়া বলেন, তিনি সততার সঙ্গে তানজানিয়ার সংবিধান সমুন্নত রাখবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন।
তানজানিয়ার সংবিধান অনুসারে প্রয়াত মাগুফুলির দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকার মেয়াদ ২০২৫ সালে শেষ হওয়ার কথা। সামিয়া সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
সামিয়া হাসানের দীর্ঘ ২০ বছরের রাজনৈতিক জীবন। তৃণমূল পর্যায় থেকে শুরু করে ন্যাশনাল অ্যাসেম্বলি পর্যন্ত পৌঁছেছেন তিনি। ২০১৫ সালে মাগুফুলি প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পান সামিয়া।
এরপর গত বছর অক্টোবর মাসে মাগুফুলি ও সামিয়া পুনর্নির্বাচিত হন। তবে ওই নির্বাচনে অনিয়মের অভিযোগ রয়েছে। নতুন ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দিতে সামিয়াকে দলের সঙ্গে আলোচনা করতে হবে। বিশ্লেষকেরা বলছেন, চামা চা মাপিনদুজি দলে মাগুফুলির মিত্র হিসেবে পরিচিত নেতাদের চাপের মুখে পড়তে পারেন সামিয়া।
সামিয়া হাসান তানজানিয়ার বাইরে খুব বেশি পরিচিত নন। গত বুধবার দেশটির সরকারি টিভিতে তিনি মাগুফুলির মৃত্যুর খবর ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মাগুফুলি মারা যান। তবে এর আগে প্রায় তিন সপ্তাহ তাকে জনসম্মুখে দেখা যায়নি। কেন তাকে দেখা যায়নি, তা নিয়ে রহস্য রয়েছে। তার মৃত্যু নিয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে। গুজব রয়েছে যে তিনি কোভিড ১৯–এ সংক্রমিত ছিলেন।
-জেডসি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি











