‘প্রবীণদের নিয়ে রিকের পথচলা’ প্রকাশনার মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ৩০ আগস্ট ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ১৯৮৯ সাল থেকে প্রবীণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রবীণদের নিয়ে কাজ করার ক্ষেত্রে রিক একটি পথিকৃৎ সংস্থা হিসেবে গত প্রায় চার দশকে যেসব অভিজ্ঞতা ও সাফল্য অর্জন করেছে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করেছে তা লিপিবদ্ধ করে ‘প্রবীণদের নিয়ে রিক'র পথচলা’ নামে একটি প্রকাশনা প্রকাশিত হয়েছে।
রাজধানীতে শনিবার ২৯ আগস্ট রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)'র কেন্দ্রীয় কার্যালয়ের সভাকক্ষে প্রকাশনাটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)'র নির্বাহী পরিচালক আবুল হাসিব খানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)'র ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের প্রকাশনাটির মোড়ক উন্মোচন করেন।
প্রবীণ জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং তাদের সামাজিক সুরক্ষা ও সার্বিক উন্নয়নে রিক'র দীর্ঘ পথচলার অভিজ্ঞতা ও অর্জন নিয়ে‘ এই প্রকাশনাটি প্রকাশিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফোরাম ফর দ্যা রাইটস অব দ্যা এল্ডারলী, বাংলাদেশ-এর সভাপতি মেজর জেনারেল (অবঃ) জনাব জীবন কানাই দাস এবং রিকের প্রবীণ কার্যক্রম বিষয়ক গবেষক তোফাজ্জেল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রিক'র পরিচালক আফরোজা লায়লা ও সহকারী পরিচালক আশনান খান এবং অন্যান্যরা।
‘প্রবীণদের নিয়ে রিকের পথচলা’ প্রকাশনাটি তৈরিতে কাজ করেছেন রিকের উপ পরিচালক দীপক রঞ্জন চক্রবর্তী এবং সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌসী বেগম গীতালি।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


