প্রশাসনের সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৫ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনাদেরকে চলমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে অবশ্যই প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা, সম্পদের যথাযথ ব্যবহার এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
আজ বৃহস্পতিবার গণভবন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন।
কারো কথায় কান না দিয়ে আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে সচিবদের প্রতি আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ফলে সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। অনুষ্ঠানে প্রতিটি মন্ত্রণালয়কে শুদ্ধাচারের বিষয়ে নিজস্ব পরিকল্পনা করে তা বাস্তবায়ন করার নির্দেশ দেন বঙ্গবন্ধুকন্যা।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলে নির্বাচনী ওয়াদা ভুলে যায় না। পরিকল্পনা গ্রহণে ও বাস্তবায়নে নির্বাচনী ইশতেহার সামনে থাকে। তবে দেশে যদি সামরিক স্বৈরশাসক ক্ষমতায় থাকে তাহলে জনগণ অবহেলিত থাকে। তাই ভবিষ্যতে যাতে আর এক এগারোর মতো কোনো সরকার ক্ষমতায় না আসতে পারে সেদিকে সবাএক সজাগ দৃষ্টি রাখতে হবে।
সরকারপ্রধান বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে অনেকে অনেক সমালোচনা করলেও তারা করোনা পরিস্থিতিতে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। সেসময় যে কাজগুলো তাৎক্ষণিক করার কথা ছিল, সেটা তারা যথোপযুক্তভাবে করেছে দেখেই আমরা করোনা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। সবসময় সেই কথা মাথায় রাখতে হবে। প্রত্যেকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে। অনেক ডাক্তার নার্স মারা গেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের দেশে এক শ্রেণির লোকই আছে যাদের সমালোচনা করাই অভ্যাস। পান থেকে চুন খসলেই নানা কথা বলবে, কিন্তু নিজেরা কিছু করবে না। প্রধানমন্ত্রী বলেন, আমরা সঠিক পথে আছি কিনা সেটা আত্মবিশ্বাসের ওপর নির্ভর করে। সবাই যখন কাজ করবেন আত্মবিশ্বাস নিয়ে কাজ করবেন। কে কী বলবে, কে কী লিখলো তা নিয়ে মাথা ঘামাবেন না। নিজের কাজ নিজে আত্মবিশ্বাস নিয়ে করবেন।
-জেডসি
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা











