প্রাণী থেকেই করোনাভাইরাসের উৎস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ৩০ মার্চ ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাস বাদুড় থেকে অন্য কোনও প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে ছড়িয়ে থাকতে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও চীনের বিজ্ঞানীদের যৌথ অনুসন্ধানের খসড়া প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
ডব্লিউএইচও এবং চীনা বিজ্ঞানীদের করোনার উৎপত্তি নিয়ে দীর্ঘ অনুসন্ধানের এক খসড়া প্রতিবেদন হাতে পেয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)। ওই প্রতিবেদনে বলা হয়েছে করোনা কোনও ল্যাব থেকে ছড়ানোর সম্ভাবনা একেবারেই ক্ষীণ।
বিজ্ঞানীদের এই অনুসন্ধানে অনেক প্রশ্নের উত্তর এখনও অজানা। ডব্লিউএইচও এবং চীনা বিজ্ঞানীদের ওই দল ল্যাব থেকে করোনার ছড়িয়ে পড়ার পূর্বানুমান ছাড়া অন্য সব ক্ষেত্রে আরও গবেষণার প্রস্তাব দিয়েছেন।
প্রতিবেদন প্রকাশের সময় বারবার পিছিয়ে দেওয়া হয়। যে কারণে মহামারির দায় চীনের ওপর চাপানো ঠেকাতে করোনার উৎপত্তি নিয়ে বিজ্ঞানীদের চূড়ান্ত সিদ্ধান্ত পাল্টাতে চীনা পক্ষ চেষ্টা করছে কি না সেটি নিয়েও প্রশ্ন দেখা দেয়।
সোমবার (২৯ মার্চ) ডব্লিউএইচওর সদস্য একটি দেশের জেনেভাভিত্তিক কূটনীতিকের কাছ থেকে প্রতিবেদনের প্রায় চূড়ান্ত সংস্করণটি পেয়েছে মার্কিন বার্তাসংস্থা এপি। চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময় থেকে মধ্য-ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্রতিনিধি দল করোনাভাইরাস প্রথম শনাক্ত হওয়া চীনের হুবেই প্রদেশের উহান সফর করেন। সেখানে প্রায় এক মাস ধরে অনুসন্ধানের পর করোনার উৎপত্তি নিয়ে তারা এই প্রতিবেদন প্রস্তুত করেছেন।
করোনার উৎপত্তি নিয়ে ডব্লিউএইচও এবং চীনা বিজ্ঞানীদের তৈরি ওই চূড়ান্ত প্রতিবেদনে পরিবর্তন আনা হবে কি না তা এখনও পরিষ্কার নয়। এছাড়া ওই কূটনীতিকও তার পরিচয় প্রকাশে রাজি হননি। কারণ হিসেবে তিনি বলেছেন, আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার আগে এই প্রতিবেদন প্রকাশের অনুমতি তার নেই।
গবেষকরা সম্ভাবনার ক্রম অনুযায়ী করোনার উৎপত্তির সম্ভাব্য চারটি পরিস্থিতি তালিকাভুক্ত করেছেন। তারা সিদ্ধান্তে পৌঁছেছেন যে, দ্বিতীয় একটি প্রাণীর মাধ্যমে সংক্রমণের সম্ভাবনা অত্যন্ত বেশি। বাদুড় থেকে সরাসরি মানুষের শরীরে এই ভাইরাসের বিস্তার মূল্যায়ন করেছেন তারা। বলেছেন, কোল্ড চেইন খাদ্য পণ্যের মাধ্যমে ভাইরাসের বিস্তারের সম্ভাবনা ছিল, কিন্তু সেটি হয়নি।
বাদুড়ের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। আর ভাইরাসটির ঘনিষ্ঠ আত্মীয়গোত্রীয় দ্বিতীয় কোনো প্রাণী এর বাহক ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, এই বাদুড় ভাইরাস এবং সার্স-কোভ-২ এর মধ্যে বিবর্তনীয় দূরত্ব রয়েছে; যা কয়েক দশক ধরে বিদ্যমান বলে ধারণা করা হয়। তবে এর মধ্যে সংযোগকারীর অনুপস্থিতি দৃশ্যমান।
উহান মিশনে নেতৃত্ব দেওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ পিটার বেন এমবারেক শুক্রবার বলেছেন, প্রতিবেদনটি চূড়ান্ত করা হয়েছে এবং এই প্রতিবেদনের তথ্য যাচাই-বাছাই এবং অনুবাদ করা হচ্ছে। তিনি বলেন, আমি প্রত্যাশা করছি, পরবর্তী কয়েকদিনের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে এবং আমরা এটি প্রকাশ করতে সক্ষম হবো।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










