প্রেমিককে নিয়ে মেয়েকে খুন করল মা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
ছবি: প্রতীকী
ঘটনাটি ভারতের তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার। সেখানে পরিবারের অমতে ভিন্ন জাতে প্রেমের জেরে মায়ের হাতে খুন হলেন ১৬ বছরের এক কিশোরী। এ হত্যায় সাহায্য করার অভিযোগ উঠেছে মায়ের পরকীয়া প্রেমিকের বিরুদ্ধেও।
গত ১৩ ফেব্রুয়ারি তেলঙ্গানায় এ ঘটনা ঘটে। সোমবার জাহিরাবাদের একটি চাষের জমি থেকে কিশোরির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে নেমে ইতিমধ্যেই কিশোরীর মা এবং তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই কিশোরীর সঙ্গে অন্য জাতের এক ব্যক্তির প্রণয়ের সম্পর্ক ছিল। বিষয়টি নজরে পড়তেই মেয়েকে ওই ব্যক্তির সঙ্গে মেলামেশা বন্ধ করতে বলেন মা। বার বার মেয়েকে বোঝানোর পরেও সে শোনেনি। এরপরই কিশোরীর মা নিজের প্রেমিকের সঙ্গে মিলে মেয়েকে খুন করার পরিকল্পনা করে।
পুলিশ জানিয়েছে, ১৩ ফেব্রুয়ারি মেয়েকে নিয়ে গ্রামের বাইরে যান অভিযুক্ত মা। সেখানে এক চাষের জমির কাছে আগে থেকেই অপেক্ষা করছিলেন মায়ের প্রেমিক। পৌঁছনো মাত্রই কিশোরীকে মাটিতে ফেলে চেপে ধরেন মা। সেই সুযোগে তার গলায় ফাঁস দিয়ে খুন করেন তার প্রেমিক। এরপর কিশোরীর মৃতদেহ ঘটনাস্থলে ফেলে পালান তারা।
নিহতের ভাই পুলিশের কাছে বোনের প্রেমিকের ব্যাপারে অভিযোগ জানালে বিষয়টি পুলিশের নজরে আসে। পুলিশ নিহতের প্রেমিককে আটক করলে তিনি তার আর কিশোরীর প্রেমের ব্যাপারে কিশোরীর মায়ের আপত্তির কথা জানান। এরপরই অভিযুক্ত নারী এবং তার প্রেমিককে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুগল ঘটনার কথা স্বীকার করেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










