ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১৫:১১:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার

ফুটুক রোদের আলো

রিফাত নিগার শাপলা | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৩৬ পিএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

বৃষ্টি এমন একটানা যে কাঁদে,
জল জমে যায়, রাস্তা,ঘাটে
ফুলের টবে, ছাদে!
দৃশ্যগুলো ঝাপসা লাগে
হাওয়ায়-হাওয়ায় কাঁপন জাগে।
ধানের ক্ষেতে, ফসল ডুবু-ডুবু
জীবনধারা ভিষণ জুবুথুবু!
যাত্রাপথের জানজটে, কী প্রচন্ড দূর্দশা
হাট-বাজারে ক্রেতার অভাব, ব্যাবসা বেজায় বসা!
ভিজতে-ভিজতে, নরম মাটির যাচ্ছে নড়ে ভিত
পরিবেশের ভারসাম্য, হারাচ্ছে সম্বিত!
বর্ষা শেষে শরৎ গেছে, হেমন্তকাল হাঁটে
গুণগুণিয়ে জলের ধারা, কান্না ছড়ায় মাঠে।
ছিঁচকাঁদুনে বৃষ্টিটা আর
লাগছেনাতো ভালো
এবার কাটুক মেঘের বেলা
ফুটুক রোদের আলো!