ফের কঠোর লকডাউনে ইতালি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৯ পিএম, ৪ এপ্রিল ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ইস্টারের ছুটির তিন দিন কঠোর লকডাউন ঘোষণা করেছে ইউরোপের দেশ ইতালি। শনিবার বিবিসির খবরে বলা হয়, ইতালির সব অঞ্চল এখন ‘রেড জোনে’ আছে।
দেশটিতে মহামারির তৃতীয় ঢেউ চলছে। প্রতিদিন করোনায় আক্রান্ত প্রায় ২০ হাজার জনকে শনাক্ত করা হচ্ছে। দেশটিতে ইস্টার উৎসবের ছুটিকে ঘিরে জনসমাগম ঠেকাতে তিন দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় অপ্রয়োজনীয় চলাচল নিষিদ্ধ।
ইস্টার উপলক্ষে বাড়ির ভেতরে সর্বোচ্চ দুই জন অতিথিকে আমন্ত্রণ জানানোর অনুমতি দেয়া হয়েছে। গির্জাগুলোও খোলা থাকবে। তবে, সবাইকে নিজ এলাকার প্রার্থনায় উপস্থিত থাকতে বলা হচ্ছে।
গতবারের মতো এ বছরও জনশূন্য সেন্ট পিটার্স স্কয়ারে ইস্টার বার্তা দেবেন পোপ ফ্রান্সিস। গত বছর মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালিতে কোভিড-১৯ এ এক লাখ ১০ হাজার ৩২৮ জনের মৃত্যু হয়েছে এবং করোনায় আক্রান্ত ৩৬ লাখ ২৯ হাজারেরও বেশি মানুষ শনাক্ত হয়েছেন। গত ১ এপ্রিল ইতালিতে নতুন ২৩ হাজার ৬৩৪ জন আক্রান্ত ও ৫০১ জন মারা গেছেন। কঠোর লকডাউনের নিয়ম প্রয়োগের লক্ষ্যে দেশব্যাপী ৭০ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করার ঘোষণা দিয়েছে ইতালি সরকার। সাপ্তাহিক ছুটির পরেও কয়েকটি অঞ্চলে মাসের শেষ পর্যন্ত ‘অরেঞ্জ জোন’ বা ‘রেড জোন’র বিধিনিষেধ বহাল থাকবে।
গত মাস থেকে ইউরোপজুড়ে আবারও করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত ১ এপ্রিল ইউরোপে ভ্যাকসিন কর্মসূচি অপ্রত্যাশিত ধীরগতিতে চলছে বলে সমালোচনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানায়, এই অঞ্চলে করোনাভাইরাস সংক্রমণের ঢেউ আশঙ্কাজনক।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










