ফের পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসছে তৃণমূল: মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৪ পিএম, ১৮ এপ্রিল ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
দুই তৃতীয়াংশ আসন নিয়ে ফের পশ্চিমবঙ্গের ক্ষমতায় তৃণমূল আসছে বলে দাবি করেছেন দলটির নেত্রী ও রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
শনিবার (১৭ এপ্রিল) বর্ধমানে তৃণমূলের নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দোপাধ্যায় বলেন, মানুষের প্রয়োজনেই বাংলায় তাঁর সরকার আবারো থাকবে।
তিনি বলেন, ছোট থেকে রাজনীতি করায় মানুষের মনোভাব বুঝি। এবার দুই তৃতীয়াংশ আসন নিয়ে ফের রাজ্যের ক্ষমতায় আসতে যাচ্ছে তৃণমূল। মানুষ বিজেপিকে এখন আর বিশ্বাস করে না এবং তারা কোথাও আসছেও না। সারা বাংলা ঘুরেই এ কথা বলছি।
বাংলা জিতে দিল্লিতে ঝাঁপাবেন বলে হুমকি দিয়ে তিনি বলেন, বিজেপির নেতাদের দাবি তৃণমূল সরকার নাকি এবার ক্ষমতা থেকে চলে যাবে। আমি বলবো, দিদি যাবে না, বরং থাকবে। মোদীবাবু আগামী দিনে তোমাকেই যেতে হবে। দিদিকে সাবেক বলার দরকার নেই। তোমাকেই সাবেক করা হবে।
এদিন পূর্ব-বর্ধমানের গলসি ও পূর্বস্থলীতে দুটি সভা করেন মুখ্যমন্ত্রী। সেখানে তৃণমূলনেত্রী বলেন, ‘সিপিএমের হার্মাদ আর আমাদের কিছু গদ্দার ভেবেছিল, বিজেপিকে ক্ষমতায় আনবে। এত সস্তা? বিজেপি গোল্লা পাবে।’ তাঁর দাবি, ‘আমি সারা বাংলা ঘুরেছি। বিজেপি কোথাও আসছে না। মানুষ বিজেপিকে বিশ্বাস করে না, ভালবাসে না।’
ভোটের প্রথম দু’টি পর্বের পর থেকেই রাজ্যে ২০০ আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে বলে একাধিক সভায় দাবি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ দিন সেই প্রসঙ্গে বিজেপি নেতৃত্বকে খোঁচা দিয়ে মমতা বলেন, ‘বলে, একশো আসন পাবো, দু’শো আসন পাব। বলো, তুমি ৫০০ আসন পাবে।’
মুখ্যমন্ত্রী যখন নির্বাচনী প্রচারে পূর্ব বর্ধমানে ঠিক সেই সময়ই আসানসোলে দলীয় প্রার্থীদের পক্ষে সভা করেছেন প্রধানমন্ত্রী। সেখানে প্রশাসনের নানা বিষয় নিয়ে মমতাকে নিশানা করেছেন মোদী। পাল্টা প্রধানমন্ত্রীকে বিঁধে মুখ্যমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদী প্রচারে এসে মিথ্যা কথা বলেন। তার সবটা কুপ্রচার। কেন্দ্রীয় সরকার নোটবন্দি করেছে ঠিকই। কিন্তু আজ পর্যন্ত মানুষ সেটার হিসাব পায়নি। লকডাউন করেছে, কত লোকের চাকরি খেয়ে নিয়েছে। রেলের ৭৫ শতাংশ বিক্রি করে দিচ্ছে।’’ সূত্র : আনন্দবাজার
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










