ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ২১:৪৮:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

ফের যুব মহিলা লীগের সভাপতি নাজমা, সা.সম্পাদক অপু উকিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ১১ মার্চ ২০১৭ শনিবার

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের দ্বিতীয় জাতীয় সম্মেলনে সভাপতি পদে নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক হিসেবে অপু উকিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হয়েছেন।

শনিবার (১১ মার্চ) রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি হিসেবে নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক পদে অপু উকিলের নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে নতুন কমিটিকে নির্দেশ দেন তিনি। এর আগে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে সাবিনা আক্তার তুহিনকে ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও তাহেরা খাতুন লুৎফাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। পাশাপাশি দক্ষিণের সভাপতি হয়েছেন ফরিদা ইয়াসমিন ঝুমা এবং সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে নীলুফা রহমানকে। যুব মহিলা লীগের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৪ সালের ৫ মার্চ। তখন নাজমা আক্তারকে সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।