ফের রক্তাক্ত মিয়ানমার, একদিনে শিশুসহ নিহত ১১৪
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২৮ মার্চ ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
মিয়ানমার সামরিক প্রশাসনের সশস্ত্র বাহিনী দিবস উদযাপনের মধ্যেই দেশটিতে গণতন্ত্রপন্থিদের বিক্ষোভে গুলি চালিয়ে শিশুসহ অন্তত ১১৪ জনকে হত্যা করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১ ফেব্রুয়ারির সেনাঅভ্যুত্থানের পর থেকে গণতন্ত্রপন্থিদের টানা বিক্ষোভে শনিবারই (২৭ মার্চ) সবচেয়ে বেশি প্রাণহানির খবর পাওয়া গেলো।
গণতন্ত্রপন্থিদের ওপর জান্তা বাহিনীর নির্বিচারে গুলি চালানোর প্রতিশোধ নিতে মিয়ানমারের আদিবাসীদের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপগুলো ফুঁসে উঠছে। এরই মধ্যে, দ্য কারেন ন্যাশনাল ইউনিয়ন থাইল্যান্ড সীমান্তের কাছে একটি সেনাচৌকিতে হামলা চালিয়ে এক লেফটেন্যান্ট কর্নেলসহ ১০ সেনা সদস্যকে হত্যা করার দাবি করেছে। এর জবাবে কারেন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলের একটি গ্রামে বিমান হামলা চলেছে। হামলায় অন্তত দুই জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে সামরিক বাহিনী।
এ ব্যাপারে অবশ্য মিয়ানমার সেনাবাহিনী মুখ খোলেনি। স্থানীয় এক সুশীল সমাজ গ্রুপের বরাতে বার্তা সংস্থা রয়টার্স মৃত্যুর খবর জানিয়েছে।
শনিবার ইয়াঙ্গুন, মানডালাসহ বিভিন্ন শহরে গুলির হুমকি উপেক্ষা করে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসার পর নিরাপত্তা বাহিনী তাদের ওপর চড়াও হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ইয়াঙ্গুনে দালা শহরতলীর পুলিশ স্টেশনের বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত চার জনের মৃত্যু এবং ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম মিয়ানমার নাও। ইয়াঙ্গুনে সব মিলিয়ে অন্তত ২৭ বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছে।
ইয়াঙ্গুনের উত্তরের জেলা ইনসেইনে এক বিক্ষোভে গুলি চলার পর তিন জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে স্থানীয় অনুর্ধ্ব-২১ ফুটবল দলের এক খেলোয়াড়ও রয়েছেন।
মানডালার বিক্ষোভে অন্তত ৪০ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে মিয়ানমার নাও। মৃতদের মধ্যে ১৩ বছর বয়সী এক কিশোরীও রয়েছে।
সব মিলিয়ে শনিবার মিয়ানমারজুড়ে অন্তত ১১৪ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে মিয়ানমার নাও। রয়টার্স নিহতের এ সংখ্যা সঠিক কিনা, তা যাচাই করতে পারেনি। সামরিক বাহিনীর এক মুখপাত্রের কাছে এ প্রসঙ্গে জানতে চেয়ে ফোন করা হলেও তিনি ধরেননি।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










