ফেসবুকে গুজব: স্থায়ী জামিন পেলেন অভিনেত্রী নওশাবা
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৩ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় অভিনেত্রী ও মডেল কাজী নওশাবা আহমেদের স্থায়ী জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম দিদার হোসাইন তার স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেন।
এদিন স্থায়ী জামিন নিতে আদালতে উপস্থিত হন কাজী নওশাবা। পরে তার আইনজীবী এএইচ ইমরুল হোসেন স্থায়ী জামিনের আবেদন করেন।
শুনানিতে তিনি বলেন, কাজী নওশাবা আজ পর্যন্ত এ মামলায় জামিনে আছেন। এর আগেও তিনি এ মামলায় দুবার অস্থায়ী জামিন নিয়েছেন। তিনি জামিনের কোনো শর্ত ভঙ্গ করেননি। অভিনয়ের কাজে তাকে ব্যস্ত থাকতে হয়। তাই তার স্থায়ী জামিনের আবেদন করছি।
এর পর বিচারক নওশাবাকে জিজ্ঞাসা করেন, আপনার বিরুদ্ধে কি আর কোনো মামলা আছে? উত্তরে নওশাবা বলেন, এ মামলা ছাড়া আর কোনো মামলা নেই। পরে বিচারক স্থায়ী জামিন আবেদন মঞ্জুর করেন।
অন্যদিকে মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) প্রতিবেদন দাখিল না করায় আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ৪ আগস্ট বিকেলে ফেসবুক লাইভে কাজী নওশাবা দাবি করেন, রাজধানীর জিগাতলায় একজন শিক্ষার্থীর চোখ তুলে ফেলা ও দুই শিক্ষার্থীকে মেরে ফেলা হয়েছে। তবে খোঁজ নিয়ে তার এসব তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। পরে ৪ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে নওশাবাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ ঘটনায় ৫ আগস্ট তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে মামলা হয়।
-জেডসি
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী






