বইমেলার সময় বাড়ছে আরও দুদিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৩ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
আরও দুই দিন বাড়ানো হয়েছে অমর একুশে বইমেলা-২০২৪ এর সময়সীমা। ফলে ২৯ ফেব্রুয়ারির পর আগামী ১ ও ২ মার্চ শুক্রবার এবং শনিবারও অনুষ্ঠিত হবে মেলা।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন মেলা পরিচালনা কমিটির সদস্য ও আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনি।
তিনি জানিয়েছেন, বইমেলার সময়সীমা দুদিন বাড়ানোর আবেদনে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আগামী ২ মার্চ পর্যন্ত বইমেলা চলবে।
বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদাও রাত ৯টায় বইমেলার ঘোষণা কেন্দ্র থেকে মেয়াদ বাড়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর সদয় সম্মতিক্রমে বইমেলা দুই দিন বাড়ানো হয়েছে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি একুশে বইমেলার সময় আরও দুই দিন বাড়ানোর জন্য বাংলা একাডেমিকে চিঠি দেয় বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি। চিঠিতে বলা হয়, ‘অমর একুশে বইমেলা শুরু হওয়ার প্রথম তিন দিন মেলাপ্রাঙ্গনের প্রস্তুতি ও বৃষ্টিজনিত সমস্যার কারণে মেলায় অংশ নেওয়া প্রকাশকরা যথাযথভাবে বিক্রি শুরু করতে পারেনি। সে কারণে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ। তাই ১ ও ২ মার্চ শুক্রবার ও শনিবার হওয়ায় দুই দিন অমর একুশে বইমেলার সময় বৃদ্ধির অনুরোধ করছি।’
মূলত এই বছর অধিবর্ষ হওয়ার কারণে বইমেলা ২৯ দিন হওয়ার কথা ছিল। এখন দুইদিন বাড়ানোর ফলে এবারের মেলা হচ্ছে ৩১ দিন।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল

