ঢাকা, রবিবার ১৫, মার্চ ২০২৬ ১২:৩৩:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু অমর একুশে বইমেলার শেষ দিন আজ ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট

বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেস ক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত-এর নেতৃত্বে সাংবাদিকবৃন্দ জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদান কারী ৩০ লাখ শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এক মিনিট নীরবতা পালন করেন। 
এসময় জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, সদস্য ফরিদ হোসেন, কাজী র‌ওনাক হোসেন, শাহানাজ সিদ্দিকী সোমা, কল্যাণ সাহা, জুলহাস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।