ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৫:০৭:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

বনসাই শিল্পের বাণিজ্যিক গুরুত্ব রয়েছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৫০ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা গুরুত্বপূর্ণ। হারিয়ে যাওয়া বৃক্ষকে সংরক্ষণ করতে বনসাই শিল্পের অবদান অপরিসীম। এই শিল্পের প্রসার ঘটিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ারও সুযোগ রয়েছে।


আজ বৃহষ্পতিবার ঢাকায় রেডিয়েন্ট বনসাই সোসাইটি কর্তৃক আয়োজিত ১০ম বার্ষিক বনসাই প্রদর্শনী-২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।


শিরীন শারমিন চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দেশব্যাপী ৩০ লাখ বৃক্ষ রোপন কর্মসূচি জনগণকে বৃক্ষরোপনে অনুপ্রানিত করেছে। সেক্ষেত্রে বনসাই শিল্পও পিছিয়ে নেই।


তিনি বলেন, এ শিল্পের নান্দনিক সৌন্দর্যের পাশাপাশি বাণিজ্যিক গুরুত্ব রয়েছে। এছাড়া শহুরে জীবনে কর্মের ফাঁকে বনসাই এর একটু সবুজের ছোঁয়া ক্লান্তি মুছে আনন্দ যোগায়।


স্পিকার বাড়ি-ঘরের আঙিনা, বেলকুনি, ছাদ ব্যবহার করে এবং উপযুক্ত প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে বনসাই শিল্পের প্রসার ঘটাতে সকলের প্রতি আহবান জানান।


গুলশান নাসরিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নি সাহা এবং মনিরুদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।


অনুষ্ঠানে আগত অতিথিদেরকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে বরণ কওে নেয়া হয় এবং অতিথিদের মধ্যে বনসাই বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বনসাই শিল্পীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। পরে স্পিকার বনসাই প্রদর্শনীর বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন।