ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৭:৪২:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

বরিশালে ডেঙ্গু জ্বরে এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত সাধনা রানী (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।আজ রোববার ভোরে তার মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

মৃত সাধনা রানী বাবুল চন্দ্র হাওলাদারের স্ত্রী। তার বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলার জোয়ার করুণা গ্রামে।

হাসপাতালের প‌রিচালক ডা. বা‌কির হো‌সেন জানান, শনিবার রাত ১০টায় সাধনা রানীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। রোববার ভোর সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে সারাদেশের হাসপাতালগুলোতে নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন কমছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৮৭ হাজার ২৬৩। ডেঙ্গু রোগের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৮৫ হাজার ৩২৩ জন। অর্থাৎ সারাদেশে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ৯৮ শতাংশ।

-জেডসি