ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ২০:৫৫:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জেনিন অ্যানেজ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১৪ মার্চ ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বলিভিয়ার সাবেক অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেনিন অ্যানেজকে গ্রেফতার করা হয়েছে। ২০১৯ সালে দেশটির সে সময়কার প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে জনগণকে ক্ষেপিয়ে তোলা, দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি ও সামরিক অভ্যুত্থানে মদদ দেয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) অ্যানেজের বিরুদ্ধে দেশটির পাবলিক প্রসিকিউটর আনুষ্ঠানিক অভিযোগ আনার মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তবে অ্যানেজ সেসব অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন। দেশটির চারজন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা ও পুলিশ প্রধানের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে।

বলিভিয়ার সরকার বিষয়ক মন্ত্রী কারলোস এডুয়ার্ডো অ্যানেজের গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, মিসেস জেনিন অ্যানেজকে এরইমধ্যে আটক করা হয়েছে এবং তিনি এখন পুলিশের হাতে রয়েছেন।

অ্যানেজকে গ্রেফতার করার জন্য বলিভিয়ার এ মন্ত্রী পুলিশের প্রশংসা করেন। তিনি বলেছেন, ন্যায় বিচারের ক্ষেত্রে পুলিশ ঐতিহাসিক কাজ করেছে। তবে, শুক্রবার গ্রেফতারি পরোয়ানা জারি করলে অ্যানেজ তাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন।

-জেডসি