ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৩:১১:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশ রোবট অলিম্পিয়াড-২০১৮’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:৪০ পিএম, ২৮ অক্টোবর ২০১৮ রবিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ‘বাংলাদেশ রোবট অলিম্পিয়াড-২০১৮’-এর জাতীয় পর্বের উদ্বোধন করা হয়েছে। অাজ শুক্রবার এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

 

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ড. লাফিফা জামাল, ডেটাসফট্-এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান, বাংলাদেশ আইএসপি এসোসিয়েশনের সভাপতি আমিনুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আগামী ডিসেম্বরে ফিলিপাইনের ম্যানিলাতে অনুষ্ঠিত হবে ২০তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড।বাংলাদেশ দল নির্বাচনের জন্য দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ রোবট অলিম্পিয়াড-২০১৮’।