বাংলাদেশ সফরে এসে যে গ্রামে গিয়েছিলেন রানী এলিজাবেথ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৭ জুন ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
স্বাধীন বাংলাদেশে একবারই সফরে এসেছেন ব্রিটেনের রানী এলিজাবেথ। ১৯৮৩ সালের নভেম্বর মাসের সেই সফরে তিনি বাংলাদেশের একটি স্বনির্ভর গ্রাম পরিদর্শন করেছিলেন। বিষয়টি নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছেন যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, চার দিনের সরকারি সফরের একদিনে রানী গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা গ্রাম দেখতে গিয়েছিলেন। ঢাকা থেকে ট্রেনে শ্রীপুর। সেখান থেকে গাড়িতে করে বৈরাগীরচালায় যান রানী।
রানির ওই সফর এখনও গ্রামটির মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে। কারণ রানীর আগমন উপলক্ষে ওই গ্রামে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছিলো। যা পরবর্তীতে এলাকায় কলকারখানা গড়ে উঠতে সাহায্য করে।
কেন রানি এই গ্রামটি দেখতে গিয়েছিলেন? সে গ্রামে গিয়ে রানি কী কী করেছেন, কী কী দেখেছিলেন সে খোঁজ নিয়েছে বিবিসি।
একটি ভিডিও চিত্রে ওই গ্রামের কয়েকজনের সাক্ষাৎকারে দেখা যায় বহু বছর আগেকার সেই দিনটির কথা আজো ভোলেননি স্থানীয় বয়োজেষ্ঠরা। কারণ যেই রানীকে ব্রিটেনে গিয়েও দেখা যায় না, তাকে নিজের গ্রামে দেখতে পাওয়াটা দুর্লভ ব্যাপার বৈকি!
রানী সেই সময় একটি স্বনির্ভর গ্রামের নানা চিত্র দেখেন। রানীকে দেখানো হয় কীভাবে গ্রামের নারীরা মুড়ি ভাজেন। আবার পুকুরে মাছ চাষের মাধ্যমে আমিষের চাহিদা মেটানো হয়। রানীর সামনেই পুকুরে জাল ফেলে মাছ ধরে দেখা জেলেরা।
এসব দৃশ্য দেখে রানী খুবই খুশি হয়েছিলেন বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


