বাড়তি সুবিধা দেবে চ্যাটজিপিটি গো
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৪ এএম, ৮ নভেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
বিনামূল্যে চ্যাটজিপিটি গো পরিষেবা পাওয়া যাবে; কিন্তু কীভাবে? কিছুটা সময়ের জন্য নয়; পুরো বছরের জন্য মিলবে সুবিধা। এমনই ঘোষণা দিয়েছে ওপেনএআই। আজ থেকে পাওয়া যেতে পারে এই সুবিধা। ভারতের বেঙ্গালুরু শহরে ওপেনএআই সংস্থার ডেভডে এক্সচেঞ্জ ইভেন্ট শুরু হচ্ছে আজ। এখন থেকে অনেকের জন্য বিশেষ অফার ঘোষণা করবে চ্যাটজিপিটি।
কী থাকছে অফারে
ওপেনএআইর সেবাব্যয় সংস্করণ হচ্ছে চ্যাটজিপিটি গো। কয়েকটি অ্যাডভান্সড টুল ছাড়াও বেশ কিছু সুবিধা রয়েছে এই সংস্করণে। ওপেনএআইর সর্বশেষ সংস্করণের আধুনিক জিপিটি ফাইভ মডেলের ওপর নির্ভর করে চলে চ্যাটজিপিটি গো। প্রতিদিনের মেসেজ লিমিট, বেশি মেমোরি, ছবি, ডকুমেন্ট ও অন্যসব ফাইল আপলোড করা যায় অ্যানালাইসিসের জন্য। আগ্রহীরা এই সংস্করণে ছবি তৈরি করা ও জটিল গণনার কাজ করতে পারবেন। এই ফ্ল্যাগশিপ এআই টুলের সব ধরনের সুবিধা পাওয়া যাবে, যদি চ্যাটজিপিটি গো ব্যবহার করা হয়।
বাড়তি সুবিধা কেন
সারাবিশ্বে আগ্রহীরা যেভাবে এই টুল ব্যবহার করছেন, যেভাবে সৃজনশীলতার পরিচয় দিয়েছেন, সে কারণেই নতুন পদক্ষেপ নিয়েছে ওপেনএআই। পরিসংখ্যান বলছে, দক্ষিণ এশিয়ার ভারত এখন চ্যাটজিপিটির দ্বিতীয় বৃহত্তম বাজার। দেশটিতে প্রতিদিন পেইড সাবস্ক্রিপশনের সংখ্যা বাড়ছে। দক্ষিণ এশিয়ার জন্য গত আগস্টে উন্মোচন করা হয় গো সংস্করণ। অপেক্ষাকৃত কম খরচে চ্যাটজিপিটির এই সাবস্ক্রিপশন সংস্করণ উন্নয়ন করা হয়। আত্মপ্রকাশের পর থেকেই অর্থব্যয়ে পরিষেবা নেওয়া গ্রাহকরা সংখ্যা ক্রমে দ্বিগুণ হয়েছে। নতুন করে গো সংস্করণের সুবিধা বাড়াতে পরিকল্পনা নিয়েছে ওপেনএআই কর্তৃপক্ষ।
প্রমোশনাল সময়ে সাইনআপ করলে এক বছরের জন্য বিনামূল্যে গো সংস্করণ ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে।
ইতোমধ্যে গো সংস্করণ যারা ব্যবহার করছেন, তারা বাড়তি কিছু সুবিধা পাবেন। কীভাবে একেবারে বিনামূল্যে ব্যবহারের সুবিধা মিলবে, কীভাবে এর বাড়তি সুবিধা নিতে পারবেন– এসব বিষয়ে দ্রুতই সংস্থার তরফ থেকে অবহিত করা হবে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


