বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০১ পিএম, ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
প্রেসিডেন্ট পদে বিএনপির প্রার্থী মনোনীত হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের সিনিয়র নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছুক্ষণ আগে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’
তিনি জানান, তিনি (মির্জা ফখরুল ইসলাম আলগমীর) প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হচ্ছেন-এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘এখনো বৈঠক চলমান আছে। দলের পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যানের কাছে দায়িত্ব দেয়া আছে। তিনি সেটা সবার মতামত নিয়ে জানাবেন। আপনারা পরে জানতে পারবেন।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্ত্রিত্ব থেকে পদত্যাগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা আরও কী কী সাংবিধানিক প্রক্রিয়া আছে, সেগুলো পর্যালোচনা করে আপনাদের পরবর্তীতে জানানো হবে।’
এর আগে ওই বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য, চিফ হুইপ, হুইপ ও দলের যুগ্ম মহাসচিবরা উপস্থিত ছিলেন।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



