ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৩:১৫:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

বিকেলে প্রধানমন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৩৫ পিএম, ১৫ অক্টোবর ২০১৮ সোমবার

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর পূজামণ্ডপ পরিদর্শন করবেন। বিকেল ৩টায় প্রধানমন্ত্রী টিকাটুলীর রামকৃষ্ণ মিশন এবং ৪টায় লালবাগের ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন। উভয়স্থানে তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ সব তথ্য জানা গেছে।

আজ থেকে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। গত ৯ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হয়। মূল পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় ১৪ অক্টোবর মহাপঞ্চমীর মাধ্যমে। এ দিন পঞ্চমী তিথিতে পূজামণ্ডপে ঘটস্থাপনের মধ্যে দিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু করে সনাতন ধর্মাবলম্বীরা।

আজ মহাষষ্ঠী, আগামীকাল মঙ্গলবার মহাসপ্তমী, বুধবার মহাঅষ্টমী, বৃহস্পতিবার মহানবমী এবং আগামী শুক্রবার বিজয়াদশমী পালন এবং দুর্গোৎসবের সমাপনী হবে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে ।