‘বিক্রয় কেন্দ্র নারী উদ্যোক্তাদের বিকাশে ভূমিকা রাখবে’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ১০ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ‘দেশের নারীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিয়ে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতির মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ ও পণ্য বাজারজাতকরণে সহযোগিতা করে যাচ্ছে। তাদের উৎপাদিত পণ্যের ব্রান্ডিং, ডিজাইন, উৎপাদন ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। যা নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও তাদের ব্যবসা পরিচালনায় দক্ষ করে গড়ে তুলছে। আইজিএ প্রকল্পের পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র নারী উদ্যোক্তাদের বিকাশে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
মঙ্গলবার প্রতিমন্ত্রী ঢাকায় লালমাটিয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তর ভবনে আইজিএ প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন এবং আইজিএ প্রকল্পের মাধ্যমে জেলা ও উপজেলায় নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র এবং বিউটি পার্লার স্থাপন করা হচ্ছে। বিভাগ, জেলা ও উপজেলায় যেসকল ভবন করা হবে, সেসব ভবনে নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র এবং বিউটি পার্লার স্থাপন করা হবে। এসব বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র নারী উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত হবে। এখানে নারীরা উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রয়ের সুযোগ পাবে। তারা নতুন নতুন পণ্য উৎপাদন ও ডিজাইন তৈরিতে উৎসাহিত হবেন। যা নারীর আত্মকর্মসংস্থান, ক্ষমতায়ন ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার ও জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান। আইজিএ প্রকল্প পরিচালক মো. তরিকুল ইসলামসহ মন্ত্রণালয় এবং দপ্তর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পাঁচশত একানব্বই কোটি টাকা ব্যয়ে ২০১৭ থেকে ২০২২ সাল মেয়াদে ইনকাম জেনারেশন একটিভিটিস (আইজিএ) প্রকল্প বাস্তায়ন করছে। এ প্রকল্পের মাধ্যমে দেশে ৩ লাখ ৮১ হাজার ২৫০ জন সুবিধাবঞ্চিত নারীদের আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান করা হবে। এরই মধ্যে ২ লাখ ৬৭ হাজার জন দরিদ্র ও সুবিধা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এই প্রকল্প থেকে ৬৪ জেলায় নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র ও ২০টি বিউটি পার্লার স্থাপনের কাজ চলমান রয়েছে।
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন

