ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৮:৪৬:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

বিদেশ ভ্রমণে গেলেই ব্রিটেনে প্রায় ৬ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৭ পিএম, ২৪ মার্চ ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের প্রকোপ ফের বাড়ায় কঠোর পদক্ষেপ নিয়েছে ব্রিটেন। ব্রিটিশ সরকারের ঘোষণা অনুযায়ী, ছুটিতে বিদেশে ভ্রমণে গেলেই জরিমানা করা হবে ৫ হাজার পাউন্ড (৫ লাখ ৮৩ হাজার টাকা প্রায়)। আগামী জুন মাস অবধি এই আদেশ কার্যকর থাকবে।

সিদ্ধান্তের কথা জানিয়েছে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে এপ্রিল মাসে আন্তর্জাতিক ভ্রমণের ব্যাপারে রিভিউ করা। সরকারিভাবে ১৭ মে থেকে ফের বিদেশ যাত্রার ব্যাপারে অনুমতি দেয়া হতে পারে। তবে যারা পড়াশোনা করতে ও কাজের জন্য বাইরে যাচ্ছেন তারা এই শাস্তির বাইরে থাকবেন। খবর রয়টার্সের

ছুটির সময় ব্রিটেনের বহু মানুষ ইউরোপের নানান দেশে ঘুরতে যান। তবে যেহেতু গোটা ইউরোপেই এই মুহূর্তে করোনা সংক্রমণ ফের বৃদ্ধি পাচ্ছে তাই কড়া হচ্ছে ইংল্যান্ড।

ম্যাট হ্যানকক জানিয়েছেন, ইউরোপের বিভিন্ন জায়গায় করোনার তৃতীয় ঢেউ দেখা যাচ্ছে। এছাড়া নতুন করে করোনার নানান স্ট্রেইনেরও হদিশ মিলছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে যা যা রক্ষা করা গিয়েছে সেসব ফের একবার বাঁচানো অত্যন্ত দরকারি বলে জানিয়েছেন তিনি।

-জেডসি