বিনিয়োগ ছাড়াই ব্যবসা করে সফল উদ্যোক্তা মারুফা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৬ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
আবায়া অ্যান্ড গাউনের সত্ত্বাধিকারী মারুফা জাহান। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে স্নাতক করেছেন মারুফা। স্নাতকোত্তর করেছেন পাবলিক হেলথে। পড়াশোনার বিষয় হিসেবে রোগতত্ত্ব নিয়ে তার গবেষণা করার কথা ছিল। কিন্তু সেদিকে না গিয়ে তিনি নিজেকে আত্মপ্রকাশ করলেন একজন উদ্যোক্তা হিসেবে। শুধু তা-ই নয়, তার প্রতিষ্ঠানে এখন কর্মীসংখ্যা ৫০ জনেরও বেশি।
তিনি ছোটবেলা থেকেই ছিলেন আত্মনির্ভরশীল। স্নাতকোত্তর পড়ার খরচ নিজেই জোগাড় করার সিদ্ধান্ত নেন। সে জন্য প্রথমে শুরু করেন একটি স্কুলে চাকরি। পাশাপাশি টিউশনি। কিন্তু তাতে পড়ার খরচ সম্পূর্ণ জোগাড় সম্ভব নয়। তাই এগুলো বাদ না দিয়ে পাশাপাশি শুরু করেন আবায়া তৈরির কাজ, কোনো বিনিয়োগ ছাড়াই।
মারুফা সিদ্ধান্ত নিলেন ব্যতিক্রম কিছু করার। এভাবে নিজের জন্য প্রথম ডিজাইন করা শুরু করলেন। তারপর এ ডিজাইন করা আবায়া ও হিজাব দেখে অনেকেই আকৃষ্ট হন। এরপর তিনি বিভিন্নজনকে বানিয়ে দিতে শুরু করেন। আস্তে আস্তে শুরু হয় তার কাজের জনপ্রিয়তা। এরপর তিনি অর্ডার নিয়ে বানানো শুরু করেন। প্রতিষ্ঠা করেন ফ্যাক্টরি, গড়ে তোলেন শোরুম।
এভাবে শুরু হয় তার ব্যবসায়িক জীবন। কোনো বিনিয়োগ ছাড়া। তিনি সব সময়ই ক্রেতার চাহিদা অনুযায়ী কাজ করতেন। ক্রেতার যুগোপযোগী চাহিদাকে সব সময় সঠিকভাবে বুঝতে পেরেছেন। সে জন্য তার পণ্যের জনপ্রিয়তা কখনো কমেনি। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে। তার ব্যবসার আরেকটি গুরুত্বপূর্ণ সাফল্য হলো, এখন পর্যন্ত তাকে কোনো ব্যাংক ঋণ নিতে হয়নি।
মারুফা সব সময়ই পরিকল্পনা মাফিক কাজ করেন। ব্যবসার সিদ্ধান্ত নিয়েই লাফিয়ে ব্যবসা শুরু করেননি। যেহেতু তিনি ব্যবসায়ের ছাত্রী নন; তাই প্রথমে এটি নিয়ে পড়াশোনা শুরু করেন। ব্যবসাসংক্রান্ত বিভিন্ন বই, প্রবন্ধ ইত্যাদি সংগ্রহ করে পড়তে শুরু করেন। এরপর ব্যবসা শুরু করার জন্য ট্রেড লাইসেন্সসহ সরকারি যত রকম অনুমোদন দরকার; সেগুলোর ব্যবস্থা করেন।
তার ব্যবসায়িক জীবন শৃঙ্খলার সঙ্গে ধাপে ধাপে এগোলেও রাস্তাটি অত সহজ ছিল না। তিনি ব্যবসার সিদ্ধান্ত নিলে প্রথমেই বাধা হয় তার পাশের মানুষ। নারী হয়ে এটি তিনি করতে পারবেন না। তার পরিবার জানায়, তারা আত্মীয়-স্বজনকে বলতে পারেন না যে, তিনি এমন একটি ব্যবসা শুরু করেছেন।
এসব কথার বিপরীতে তিনি নিজেকে আরও শক্ত করে দাঁড় করান। এরই মধ্যে তিনি গর্ভধারণ করেন। সেটি তিনি ক্লায়েন্টদের কোনো ভাবেই বুঝতে দেননি। সন্তান জন্মদানের আগের দিন পর্যন্ত কাজ করে গেছেন। এমনকি সন্তানের জন্মের পরদিন থেকে কাজ শুরু করেছেন। তিনি বলেন, ‘চাকরিজীবী নারীরা ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নেন। কিন্তু আমার তো ব্যবসা। তাই ছুটি নেব কার কাছ থেকে?’
মারুফা বলেন, ‘ব্যক্তিগত বিনোদন অনেকটাই ভুলে গিয়েছিলাম। তা বলে আমি মোটেও অসামাজিক নই। ছাত্রজীবনে রেডিওতে গান গাওয়া, ছবি আঁকা, বিতর্কসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম।’ প্রতিষ্ঠান নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা আছে। তবে খুব দীর্ঘমেয়াদী পরিকল্পনা তিনি কখনোই করেন না। তিনি বলেন, ‘আমি কখনোই অতিরিক্ত ঝুঁকি নিয়ে কোনো কাজ করি না। পরিস্থিতি বুঝে অল্প সময়ের জন্য একের পর এক সিদ্ধান্ত নিয়ে সামনে এগোতে থাকি।’
আপাতত নতুনদের জন্য কিছু প্রশিক্ষণের আয়োজন করতে চান তিনি। তার মতো অন্যরাও স্বাবলম্বী হয়ে উঠুক—এটাই তার প্রত্যাশা। ব্যবসার জন্য সম্মাননাও পেয়েছেন তিনি। ২০১৯ সালে ক্যারিয়ার সলিউশনের পক্ষ থেকে ‘ওমেন এন্টারপ্রিনিয়র অব দ্য ইয়ার’ নির্বাচিত হন। ২০২০ সালে কানাডিয়ান একটি ব্লগ সাইট থেকে ‘টেন প্রমিজিং এন্টারপ্রিনিয়র’র একজন নির্বাচিত হন।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬


