বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের ‘মার্চ ফর গাজা’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০০ পিএম, ১৩ এপ্রিল ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানাতে শনিবার (১২ এপ্রিল) মার্চ ফর গাজা নামে র্যালি ও বিক্ষোভ সমাবেশের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ ফলাও করে প্রচার করা হয়েছে।
মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে আমেরিকান সংবাদ সংস্থা এপি প্রতিবেদনে শিরোনাম করা হয়- ‘বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় ১ লাখ মানুষের র্যালি।’
এই সংবাদের ভেতরে এপি লিখেছে, হাজার হাজার বিক্ষোভকারী বাংলাদেশের রাজধানীতে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে র্যালি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় ১ লাখ বিক্ষোভকারী জড়ো হয়েছিল। তাদের সঙ্গে ছিল শতশত ফিলিস্তিনি পতাকা। সেখানে তারা ‘ফ্রি ফ্রি, ফিলিস্তিন’ এর মতো স্লোগান দিয়েছেন।
এপির বরাত দিয়ে এই সংবাদটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ইসরায়েলি প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। সেই প্রতিবেদনে বলা হয়—প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে ‘জুতাপেটা’ করেছেন বাংলাদেশের মানুষ।
ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচির সংবাদ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব নিউজ। তারা শিরোনামে করেছে—‘১০ লাখ বাংলাদেশি প্রকাশ্যে ইসরায়েল-সংশ্লিষ্ট পণ্য বয়কটের ঘোষণা দিয়েছেন।’
এই প্রতিবেদনের ভেতরে আরব নিউজ জানায়, শনিবার ঢাকায় ১০ লাখের বেশি মানুষ জড়ো হন। যা গাজাবাসীর প্রতি বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সংহতি প্রকাশ এটি। এতে আরও বলা হয়েছে, বিক্ষোভকারীরা শপথ নিয়েছেন ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব পণ্য বয়কট করবেন। তারা বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ‘ফ্রি ফ্রি ফিলিস্তিনি’, ‘ইসরায়েলি আগ্রাসন বন্ধ করো’, ‘ইসরায়েলি পণ্য বয়কট করুন’ এমন স্লোগান দেন।
এ ছাড়া, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট একটি প্রতিবেদনে প্রকাশ করেছে। তারা প্রতিবেদনে ইসরায়েলের প্রতি বাংলাদেশের মানুষের নিন্দার কথা জানিয়েছে।
অপরদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বার্তাসংস্থা রয়টার্সের কয়েকটি ছবি প্রকাশ করেছে। এর মাধ্যমে তারা দেখিয়েছে বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের পক্ষে আছেন।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



