বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৩ এএম, ২১ জুলাই ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
দীর্ঘ ১৬ বছর পর দ্বিতীয়বারের মত ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। এর প্রভাব পড়েছে ফিফা র্যাঙ্কিংয়ে। আর্জেন্টিনাকে হটিয়ে এক ধাপ এগিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছে দলটি।
ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ৩০.২৭ পয়েন্ট অর্জন করেছে স্পেন। মোট ১৯৯৫.৮৮ পয়েন্ট নিয়ে এখন বিশ্বের এক নম্বর দল লা রোজারা।
বিশ্বকাপ শুরুর আগে ১৮৭৩.০১ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের দ্বিতীয়স্থানে ছিল স্পেন।
স্পেনের কাছে ফাইনাল হেরে র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান হারিয়েছে আর্জেন্টিনা। এক ধাপ অবনতিতে দ্বিতীয় স্থানে নেমে গেছে তারা। ১৯৭০.৩৭ পয়েন্ট আছে তাদের।
.
র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই চলতি বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। তখন তাদের পয়েন্ট ছিল ১৮৭৪.৮১।
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে চতুর্থ স্থান থেকে আসর শেষ করে ফ্রান্স। তবে বিশ্বকাপ শেষে র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে আছে তারা। তাদের অর্জিত পয়েন্ট ১৯৪৮.৯৭। বিশ্বকাপের আগে ১৮৬৯.৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল ফরাসিরা।
.
ফিফা র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে আছে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার তৃতীয় স্থান পাওয়া ইংল্যান্ড। গোল উৎসবের ম্যাচে ফরাসিদের হারিয়ে তৃতীয় হয় ইংলিশরা। ১৯২২.৮৩ পয়েন্ট আছে তাদের।
র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়া ব্রাজিলের সংগ্রহে আছে ১৮০৪.৯২ পয়েন্ট।
এরপর ষষ্ঠ থেকে দশম স্থান পর্যন্ত আছে যথাক্রমে- মরক্কো (১৮০৩.৯৯ পয়েন্ট), পর্তুগাল (১৭৮৭.৮৫ পয়েন্ট), বেলজিয়াম (১৭৭৮.৩৬ পয়েন্ট), নেদারল্যান্ডস (১৭৭৫.৫৪ পয়েন্ট) ও মেক্সিকো (১৭৫৪.৩০ পয়েন্ট)।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল







