বিশ্ব মিডিয়ায় ঢাকার মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩২ পিএম, ২৯ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো মেট্রোরেলের যুগে পা রেখেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার মেট্রোরেলের উদ্বোধন করেছেন। আজ বৃহস্পতিবার থেকে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে ঢাকায় মেট্রোরেল উদ্বোধনের পরই এই খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী মিডিয়া।
ফরাসি বার্তা সংস্থা এএফপি শিরোনাম করেছে, ‘যানজটে-জর্জরিত রাজধানী ঢাকায় প্রথম মেট্রো লাইন চালু করল বাংলাদেশ’।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় বুধবার প্রথম মেট্রোরেল লাইনের উদ্বোধন করা হয়েছে। স্থবির এই মেট্রোপলিটন শহরে যানজট হ্রাসের জন্য কাজ করছে কর্তৃপক্ষ। যানজটের কারণে প্রতিবছর ৩ বিলিয়ন ডলারের বেশি কাজের সময় ঢাকার রাস্তায় হারিয়ে যায়। আর প্রায়ই রাস্তায় দেখা দেওয়া বিক্ষোভ-প্রতিবাদ এবং বর্ষা মৌসুমের বৃষ্টি সেই পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ শিরোনাম করেছে, ‘প্রথম মেট্রোরেল পেল বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোর একটি।’
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় এখন প্রথম মেট্রোরেল রয়েছে। বিশ্বের অন্যতম যানজটপূর্ণ শহরটিতে মানুষের যাতায়াত সহজ করাই এই প্রকল্পের লক্ষ্য। বুধবার লাইন-৬ নামে পরিচিত ২০ কিলোমিটার রেল প্রকল্পের একাংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পটি ঢাকায় বসবাসরত মানুষের যোগাযোগ ব্যবস্থায় অনেক পরিবর্তন আনবে। সঙ্গে হাসিনার সরকারের খুবই প্রয়োজনীয় রাজনৈতিক ভাবমূর্তি বৃদ্ধি করবে।
এক প্রতিবেদনে সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়া বলছে, বিশ্বের অন্যতম যানজটপূর্ণ শহর ঢাকায় প্রথম মেট্রোরেল চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেট্রোরেল চালুর পর প্রথম যাত্রী হিসেবে ভ্রমণও করেছেন।
এএফপির প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া লিখেছে, বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর ঢাকায় প্রথম মেট্রোরেল চালু করা হয়েছে। বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেছেন।
ব্লুমবার্গের প্রতিবেদন প্রকাশ করে ভারতের আরেক সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, নতুন চালু করা মেট্রোরেল বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
ঢাকার মেট্রোরেলের উদ্বোধন নিয়ে পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার শিরোনাম করেছে, ‘যানজট থেকে মুক্তি, ঢাকায় শুরু মেট্রো পরিষেবা, সবুজ পতাকা নেড়ে উদ্বোধন শেখ হাসিনার।’
প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় শুরু হয়ে গেল মেট্রোরেল পরিষেবা। সবুজ পতাকা নাড়িয়ে পরিষেবার সূচনা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোনকে নিয়ে নিজে টিকিট কেটে চেপে বসলেন ট্রেনেও। দিয়াবাড়ি স্টেশন থেকে মেট্রো ছুটবে আগারগাঁওয়ের দিকে। বোনকে সঙ্গে নিয়ে প্রথম সেই যাত্রার আরোহী হন প্রধানমন্ত্রী হাসিনা।
এ ছাড়া সিঙ্গাপুরের ইংরেজি দৈনিক দ্য স্ট্রেইটস টাইমস, ভারতের বিজনেস স্ট্যান্ডার্ড, হিন্দুস্তান টাইমস, পাকিস্তানের ডন, উর্দু পয়েন্টসহ বিশ্বের বিভিন্ন দেশের অনেক গণমাধ্যম বাংলাদেশের প্রথম মেট্রোরেল উদ্বোধনের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত বিশাল ডলফিন
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা বলল আবহাওয়া অধিদপ্তর
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- অমর একুশে বইমেলার শেষ দিন আজ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
- ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো
- আজও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল, বিপাবে যাত্রীরা
- মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ
- ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে একমাত্র মুসলিম নারীর পদত্যাগ
- টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
- ঈদে ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো
- মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ
- রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি, ৩ জনের মৃত্যু