বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৩ পিএম, ৮ জুন ২০২৬ সোমবার
ছবি: সংগ্রহিত।
দরজার কড়া নাড়ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। এ নিয়ে এরই মধ্যে বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে উন্মাদনা। এই বিশ্বমঞ্চের উন্মাদনাকে কোটি কোটি ফুটবলপ্রেমীদের মাঝে আরও আনন্দদায়ক ও উপভোগ্য করে তুলতে একাধিক চমকপ্রদ নতুন ফিচার চালু করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।
বিশ্বকাপ ফুটবল ঘিরে হোয়াটসঅ্যাপের নতুন চার ফিচার—
অ্যানিমেশন বল
এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে রেকর্ড ৪৮ দল। টুর্নামেন্টের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওনডা’ তৈরি করেছে অ্যাডিডাস। সেই বলকেই বিশেষ ডিজিটাল অভিজ্ঞতার অংশ হিসেবে হোয়াটসঅ্যাপে যুক্ত করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা ফুটবল ইমোজি পাঠালে বা ফুটবল রিঅ্যাকশন ব্যবহার করলে স্ক্রিনে বিশেষ অ্যানিমেশন দেখতে পাবেন, যেখানে ম্যাচ বলটি লাফাতে দেখা যাবে।
বিশেষ থিমের স্টিকার প্যাক
শুধু চ্যাটেই নয়, ভিডিও কলেও যুক্ত হয়েছে নতুন ফুটবল-ভিত্তিক ভিজ্যুয়াল ইফেক্ট। এর ফলে বন্ধু বা পরিবারের সঙ্গে ম্যাচ নিয়ে আলোচনা আরও প্রাণবন্ত হয়ে উঠবে। পাশাপাশি ফুটবলপ্রেমীদের আবেগ প্রকাশের জন্য চালু করা হয়েছে বিশেষ থিমের স্টিকার প্যাক। গোল উদযাপন, পেনাল্টি মিস, বিতর্কিত সিদ্ধান্ত কিংবা ম্যাচের নানা মুহূর্ত সহজেই স্টিকারের মাধ্যমে শেয়ার করা যাবে।
ফুটবল ডিরেক্টরি
টুর্নামেন্টকে কেন্দ্র করে হোয়াটসঅ্যাপ চালু করেছে একটি বিশেষ ‘ফুটবল ডিরেক্টরি’। এখানে প্রিয় দলের আপডেট, লাইভ স্কোর, ম্যাচ কাউন্টডাউন, হাইলাইটস এবং পর্দার আড়ালের বিভিন্ন তথ্য একসঙ্গে পাওয়া যাবে। এছাড়া চ্যানেল অ্যাডমিনরা এখন তাদের আপডেট সরাসরি স্ট্যাটাস হিসেবেও প্রকাশ করতে পারবেন।
খেলার আপডেট
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মেটা এআইয়ের সাহায্যে ব্যবহারকারীরা পয়েন্ট টেবিল, খেলোয়াড়দের পরিসংখ্যান এবং কাছাকাছি কোথায় ম্যাচ দেখার ব্যবস্থা রয়েছে, সে সম্পর্কেও দ্রুত তথ্য জানতে পারবেন।
তবে নতুন ফিচার যুক্ত হলেও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। মেটার দাবি, ব্যবহারকারীদের ব্যক্তিগত চ্যাট ও কল আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুরক্ষায় থাকবে।
প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বকাপের উত্তেজনাকে আরও সামাজিক, ইন্টারঅ্যাকটিভ এবং উপভোগ্য করে তুলতেই হোয়াটসঅ্যাপের এই নতুন উদ্যোগ।
- দ্রুতগতির ডিজিটাল পৃথিবীতে হারিয়ে গেছে চিঠি
- আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
- মেসির অবসরে আবেগাপ্লুত মা, জানালেন অনুভূতি
- জামিন মেলেনি, কারাগারেই থাকছেন বিদিশা এরশাদ
- সর্দি-কাশি থেকে ডেঙ্গু, শিশুকে যেভাবে রাখবেন সুরক্ষিত
- বেসরকারি সংস্থায় ১৫০ পদে চাকরির সুযোগ
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- নেপালে বন্যায় ৪৩ হাজার নারী ও কিশোরীর জরুরি সহায়তা প্রয়োজন
- বাবা-মায়ের নাম বদলে পরিচিতি পেয়েছেন যেসব অভিনেত্রী
- খুলনায় মাঝ নদীতে ফেরি-ট্রলার সংঘর্ষ, উদ্ধার ৪০
- নারীর ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার কর্মকর্তা নিহত
- দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আজ থেকে একাদশে ভর্তির আবেদন শুরু
- ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
- নারী টি-২০: র্যাঙ্কিংয়ে মারুফা-সোবহানার উন্নতি
- নেপালের বন্যায় এক বাড়ি থেকেই মিলল ২৪ মরদেহ
- নেপালে বন্যায় প্রাণহানী বেড়ে ৯৫৫, নিখোঁজ ৪৪৭১
- নারী টি-২০: র্যাঙ্কিংয়ে মারুফা-সোবহানার উন্নতি
- সরকারি চাকরিজীবীদের বেতন কোন ধাপে বাড়বে কত শতাংশ
- অকালে চুল পাকা রোধ করতে ৪ ঘরোয়া উপায়
- সাংবাদিকদের চাকরি দেবে ইন্ডিপেন্ডেন্ট টিভি
- তিন মাস নিষেধাজ্ঞার পর আজ খুলেছে সুন্দরবন
- রাজশাহীতে রেললাইনে ভাঙন, ২ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
- আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তি মেসির বিদায়!
- `লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে`
- ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা: চিত্রনায়িকা পপি
- নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশের ভবিষ্যৎ কী?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষককে সাময়িক বরখাস্ত
- নারীর ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার কর্মকর্তা নিহত
- খুলনায় মাঝ নদীতে ফেরি-ট্রলার সংঘর্ষ, উদ্ধার ৪০





