ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১২:২৮:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৬ পিএম, ২১ জুন ২০২৬ রবিবার

ফরোয়ার্ড আয়াশে উয়েদার দুটি গোলের সুবাদে তিউনিসিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে জাপান। ছবি: এএফপি

ফরোয়ার্ড আয়াশে উয়েদার দুটি গোলের সুবাদে তিউনিসিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে জাপান। ছবি: এএফপি

বিশ্বকাপ ইতিহাসের ১০০০তম ম্যাচকে স্মরণীয় করে তুলেতে তিউনিসিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে জাপান। আর এর মাধ্যমে তারা শেষ ৩২-এ জায়গা পাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে। ‘এফ’-গ্রুপে তিউনিসিয়ার বিপক্ষে প্রথমার্ধেই আধিপত্য বিস্তার করে ২-০ গোলের লিড নিয়েছিল এশিয়ার শক্তিশালী দল জাপান। বিরতির পরও সেই ধারা বজায় রাখে জাপান। শেষ পর্যন্ত মেক্সিকোর গুয়াদালুপের এস্তাদিও মন্তেরেই স্টেডিয়ামে আজ (২১ জুন)  তিউনিসিয়াকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে জাপান।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত তিউনিসিয়ান রক্ষণভাগকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে সামুরাই ব্লুরা।

ম্যাচের বাঁশি বাজার পর তিউনিসিয়া কিছু বুঝে ওঠার আগেই আক্রমণ ভাগে ঝাঁপিয়ে পড়ে জাপান। ম্যাচের ঠিক ৪র্থ মিনিটে ডি-বক্সের ভেতর দারুণ পজিশন থেকে চমৎকার এক ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে নেন জাপানি তারকা দাইচি কামাদা।

তার এই দ্রুততম গোলটি তিউনিসিয়ার ডিফেন্সকে শুরুতেই এলোমেলো করে দেয়। প্রথম গোলের ধাক্কা সামলে তিউনিসিয়া যখন ম্যাচে ফেরার চেষ্টা করছিল, ঠিক তখনই ৩১ মিনিটে ডি-বক্সের ডান প্রান্ত থেকে ডিফেন্ডারদের বোকা বানিয়ে ব্যবধান ২-০ করেন ফরোয়ার্ড আয়াসে উয়েদা।

দ্বিতীয়ার্ধে তিউনিসিয়া কিছু কৌশলগত পরিবর্তন আনলেও জাপানি আক্রমণের ধার কমানো যায়নি। ৬৯ মিনিটে এক কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে ডি-বক্সের কোণাকুণি পজিশন থেকে বুলেট গতির শটে বল জালে জড়ান জাপানের জুনিয়া ইতো।

ম্যাচের শেষলগ্নে ৮৩ মিনিটে বক্সের সেন্ট্রাল পজিশন থেকে নিখুঁত শটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি সম্পন্ন করে তিউনিসিয়ার হার নিশ্চিত করেন সেই আয়াসে উয়েদা।

অন্যদিকে ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া তিউনিসিয়া প্রথমার্ধে বক্সের বাইরে থেকে দুটি দূরপাল্লার শট নিলেও তা গোলপোস্টের অনেক ওপর দিয়ে চলে যায়। 

দ্বিতীয়ার্ধে তিউনিসিয়ার আক্রমণভাগের খেলোয়াড়রা বক্সের ভেতর বল পেয়েও জাপানি ডিফেন্ডারদের শক্ত ব্লকের কারণে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন। ম্যাচের শেষ দিকে ফ্রি-কিক থেকে গোল করার একটি ভালো সুযোগ পেলেও বল জাপানের গোলরক্ষক সহজেই গ্লাভসবন্দী করেন, যার ফলে সান্ত্বনাসূচক একটি গোলও পাওয়া হয়নি তাদের। এই দাপুটে জয়ের পর গ্রুপ 'এফ'-এ ৪ গোল ও ক্লিনশিট নিয়ে মাঠ ছাড়ল জাপান, আর বড় ব্যবধানের এই হারে বেশ ব্যাকফুটে চলে গেল তিউনিসিয়া।