বিশ্বব্যাপী তাপমাত্রা আরও বাড়বে
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ পিএম, ১৮ জানুয়ারি ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
গেলো দশককে সবচেয়ে উষ্ণ আবহাওয়ার দশক হিসেবে রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে আগামী দিনগুলোতে বৈশ্বিক আবহাওয়া আরও উষ্ণ হতে পারে বলেও সতর্কতা প্রকাশ করেছে বিশ্ব সংস্থাটি।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ জানুয়ারি জাতিসংঘ জানিয়েছে, ২০২০ সাল থেকে শুরু করে পরবর্তী সময়ে বিশ্বব্যাপী তাপমাত্রা আরও বাড়বে। যার ফলে আবহাওয়া আরও উষ্ণ হবে।
বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) মতে, বিশ্বব্যাপী তাপমাত্রা ভয়াবহ হারে বেড়েছে। এর ফলে ইতোমধ্যে বরফ গলা, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ও অ্যাসিডিফিকেশন বৃদ্ধি এবং আবহাওয়া উষ্ণ হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থার বরাত দিয়ে ডব্লিউএমও জানিয়েছে, ২০১৬ সালের পরে ২০১৯ সালটিকে দ্বিতীয় উষ্ণতম বছর হিসেবে রেকর্ড করা হয়েছে।
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়াসহ বিশ্বের বেশকিছু অঞ্চল। এর মধ্যে অস্ট্রেলিয়ার দাবানলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ২৪ জন। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজার ঘরবাড়ি এবং পুড়েছে প্রায় ১০ মিলিয়ন হেক্টর জমি।
জাতিসংঘ গত বছর জানিয়েছিলো, মানবসৃষ্ট গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ আগামী ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর ৭ দশমিক ৬ শতাংশ হারে কমিয়ে আনতে পারলে উষ্ণতা বৃদ্ধি হার ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা যাবে।
কিন্তু, গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ফলে, বছর বছর বেড়েই চলছে বৈশ্বিক তাপমাত্রা।
-জেডসি
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- রাজধানী ও আশপাশের আবহাওয়া আজ শুষ্ক থাকবে
- আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১
- বাড়নো হয়েছে শিক্ষাবৃত্তির আবেদনের সময়
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?





