বিশ্বে করোনা আক্রান্ত ছাড়াল ১২ কোটি ৩৮ লাখ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২২ মার্চ ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান জোরেশোরে চললেও করোনা ভাইরাস মহামারির পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। এখন পর্যন্ত ১২ কোটি ৩৮ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন প্রায় ১০ কোটি।
গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৯১৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২০ হাজার ৫০৭ জন।
আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডো মিটারসের তথ্যানুযায়ী, সোমবার (২২ মার্চ) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ২৭ লাখ ২৭ হাজার ৪২৮ জন। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বে ১২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার ৯০৪ জন।
করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৯ কোটি ৯৭ লাখ ৭৮ হাজার ৪৬৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
এই মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৫ লাখ ২১ হাজার ৭৬৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৫৫ হাজার ৩১৪ জন।
ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৯ লাখ ৯৮ হাজার ২৩৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৯৪ হাজার ১১৫ জন।
তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৭১৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৩ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। আর ৩৩তম অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ।
-জেডসি
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি










