ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৭:০২:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

বিশ্বে করোনা সংক্রমণ ছাড়াল ১৩ কোটি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৬ এএম, ২ এপ্রিল ২০২১ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নতুন স্ট্রেইনের ফলে দ্বিতীয় ঢেউয়ে বিশ্বে লাগামহীন প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ। ইতোমধ্যে শনাক্ত ছাড়িয়ে গেছে ১৩ কোটির গণ্ডি। ওয়ার্ল্ডো মিটারের শুক্রবার সকালের তথ্য অনুযায়ী, করোনার বৈশ্বিক সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ১৩ কোটি ১ লাখ ৭৪ হাজারে।

গত ২৪ ঘণ্টায় করোনার বৈশ্বিক সংক্রমণ বেড়েছে। এই সময়ে নতুন করে প্রায় ৭ লাখ সংক্রমিত হয়েছে যা আগের দিন ছিল ৬ লাখ ৪৮ হাজারে মতো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১১ হাজার ৬৮৮ জনের মৃত্যু হয়েছে আগের দিন এই সংখ্যা ছিল ১২ হাজার ৪০০ জন। করোনায় এখন পর্যন্ত মারা গেছে ২৮ লাখ ৪০ হাজারের বেশি।

গত কিছুদিনের ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ব্রাজিলে। নতুন করে প্রায় ৯০ হাজার রোগী শনাক্তে মোট সংক্রমণ প্রায় ১ কোটি ২৮ লাখ ৪৩ হাজারে দাঁড়িয়েছে। আরও ৩ হাজার ৬৭৩ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৫ হাজার ৫৫৯ জনে।

গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ প্রায় সাড়ে ৮১ হাজার শনাক্ত হয়েছে ভারতে। একই সময়ে মারা গেছে আরও ৪৬৮ জন।

-জেডসি