বিশ্বে করোনা সংক্রমণ ছাড়াল ১৪ কোটি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ পিএম, ১৮ এপ্রিল ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ের হানায় বিশ্বে করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ ১৪ কোটি ছাড়িয়ে গেছে। মৃত্যুও এখন ৩০ লাখের ওপর। ওয়ার্ল্ডো মিটারের শনিবার সন্ধ্যার পরিসংখ্যান অনুযায়ী, করোনার বৈশ্বিক সংক্রমণ ১৪ কোটি ৬ লাখ ৭৫ হাজার ছাড়িয়ে গেছে।
এই ভাইরাসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৩০ লাখ ১৫ হাজার ২৪৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১১ কোটি ৯৪ লাখ সাড়ে ৯০ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২ লাখ ৩৩ হাজার ৯৪৩ জন শনাক্ত হয়েছে ভারতে। একই সময় মারা গেছে ১ হাজার ৩৩৮ জন।
করোনার বৈশ্বিক সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ এশিয়ার দেশটিতে মোট সংক্রমণ দাঁড়িয়েছে ১ কোটি ৪৫ লাখ সাড়ে ২১ হাজারের বেশি। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭৫ হাজার ৬৭৩ জন।
করোনার বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকলেও সংক্রমণে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। করোনায় তৃতীয় সর্বোচ্চ প্রাণহানি দেখেছে মেক্সিকো।
করোনা টিকাদানে জোরদার প্রচেষ্টার মধ্যেও করোনাভাইরাস সংক্রমণের লাগাম টেনে ধরা সম্ভব হয়নি। বরং কোনো কোনো দেশ দ্বিতীয় ঢেউ প্রথম ঢেউকে ছাড়িয়ে গেছে।
এ জন্য করোনার নতুন নতুন ধরন (স্ট্রেইন/ভ্যারিয়েন্ট) ছড়িয়ে পড়া এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










