বিশ্বে করোনায় আরও ১১ হাজার মানুষের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২৭ মার্চ ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনা দুনিয়াজুড়ে নিত্যনতুন চেহারা নিচ্ছে। সেইসঙ্গে বিশ্বের বিভিন্ন জনপদে আক্রান্ত করছে অসংখ্য মানুষকে। বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণ গেছে আরও ১১ হাজারের বেশি মানুষের।
ব্রাজিলে লাগামহীনভাবে বাড়ছে সংক্রমণ। দেশটিতে রেকর্ড ৩ হাজার ৬শ’ প্রাণ গেছে একদিনে। সাড়ে ৮২ হাজারের ওপর নতুন আক্রান্ত শনাক্ত। ৩ লাখ ৭ হাজার ছাড়িয়েছে দেশটির মোট প্রাণহানি।
যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে আরও ১ হাজার ২১৬ জনের। ৫ লাখ ৬১ হাজারের ওপর মোট মৃত্যু। নতুন আক্রান্ত শনাক্ত প্রায় ৭৪ হাজার। শুক্রবার ৬শ’য়ের কাছাকাছি মৃত্যু হয়েছে স্পেন ও মেক্সিকোয়।
এছাড়া ইতালি ও পোল্যান্ডে মারা গেছে সাড়ে চারশ’র মতো মানুষ। বিশ্বজুড়ে করোনায় মোট প্রাণহানি ২৭ লাখ ৭৮ হাজার ৭৭০। মোট সংক্রমিত শনাক্ত হয়েছে ১২ কোটি ৬৬ লাখ ৭৩ হাজার।
দেশেও সংক্রমণ বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী শুক্রবার পর্যন্ত দেশে শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ লাখ ৮৮ হাজার ১৩২ জন।
২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা আসে। দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তির মৃত্যুর ঘোষণা আসে ১৮ মার্চ।
দেশে সংক্রমণ শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। মে মাসের শেষ সপ্তাহ থেকে আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। ডিসেম্বর থেকে সংক্রমণ আবার কমতে শুরু করে। তবে চার সপ্তাহ ধরে সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










