বিশ্বে করোনায় একদিনে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১৩ মার্চ ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
বিশ্বব্যাপি করোনাভাইরাসের টিকাদান জোরকদমে চললেও এর প্রকোপ এখনো থামছে না। কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সাড়ে ২৬ লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় ১২ কোটি।
গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৯ হাজার ৩৬১ জনের এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৮ হাজার ৪১৪ জন।
আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৬ লাখ ৫১ হাজার ৬৪০ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১১ কোটি ৯৬ লাখ ৫ হাজার ৫৮১ জন মানুষ।
তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৯ কোটি ৬২ লাখ ৫৩ হাজার ৬১৮ জন সুস্থ হয়ে উঠেছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এই মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৯৯ লাখ ৯৩ হাজার ৪২৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৪৫ হাজার ৫৪৪ জন।
ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৩১৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৭৫ হাজার ২৭৬ জন।
তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৩৩ হাজার ৪৯১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৮ হাজার ৪৮৩ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। বাংলাদেশের অবস্থান ৩৩।
-জেডসি
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি










