বিশ্বে করোনায় দেড় কোটি মানুষের মৃত্যু: ডব্লিউএইচও
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১০ পিএম, ৫ মে ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
কোভিড মহামারিতে বিশ্বজুড়ে প্রায় দেড় কোটি মানুষের মৃত্যুর হয়েছে বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যা দুই বছরে প্রত্যাশিত মৃতের সংখ্যার চেয়ে ১৩ শতাংশ বেশি।
ডব্লিউএইচও মনে করে, অনেক দেশ করোনায় মারা যাওয়ার সংখ্যা কম প্রকাশ করেছে। এরমধ্যে মাত্র ৫৪ লাখ প্রাণহানি নিশ্চিত হওয়া গেছে।
ভারতে করোনায় ৪৭ লাখ মৃত্যু হয়েছে, যা সরকারি পরিসংখ্যানের ১০ গুণ বেশি এবং বিশ্বব্যাপী কোভিডে মৃত্যুর প্রায় এক তৃতীয়াংশ।
ভারত সরকার অনুমানটিকে প্রশ্নবিদ্ধ বলে দাবি করেছে এবং অনুমানের পদ্ধতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে। তবে অন্যান্য গবেষণায় দেশটিতে মৃত্যুর মাত্রা সম্পর্কে একই ধরনের তথ্য এসেছে।
ডব্লিউএইচও'র পরিসংখ্যানে সরাসরি কোভিডের কারণে নয়, বরং এর প্রভাবের কারণে হাসপাতালে যেতে না পেরে যাদের মৃত্যু হয়েছে তাদেরকেও ধরা হয়েছে।
কিন্তু ডব্লিউএইচও বলেছে, অতিরিক্ত ৯৫ লাখ মৃত্যুর মধ্যে ৫৪ লাখের বেশি মানুষের করোনাভাইরাসের প্রত্যক্ষ কারণে মৃত্যু হয়েছে।
করোনায় প্রাণহানির পরিসংখ্যানের ব্যাপারে ডব্লিউএইচওর ডেটা বিভাগের ডা. সামিরা আসমা বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। এটি একটি বিস্ময়কর সংখ্যা এবং আমাদের জন্য যারা প্রাণ হারিয়েছে তাদের সম্মান জানানো গুরুত্বপূর্ণ এবং আমাদের নীতিনির্ধারকদের জবাবদিহিতা করতে হবে।
তিনি বলেন, আমরা যদি করোনায় মৃতদের সঠিকভাবে গণনা না করি, তাহলে আমরা পরবর্তী সময়ের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হওয়ার সুযোগ হারাব।
ডব্লিউএইচওর পরিসংখ্যান অনুযায়ী, ভারতের পাশাপাশি রাশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো ও পেরুতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে।
সূত্র : বিবিসি
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম








