ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৫:১০:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়াল ২৯ লাখ ৭১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫২ এএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৮০ লাখ ১৩ হাজার ৭৪ জন। এ মহামারিতে মৃত্যু হয়েছে ২৯ লাখ ৭১ হাজার ৮৬৪ জনের। কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১১ কোটি ১০ লাখ ৩২ হাজার ১৮৫ জন।

বুধবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৭৭ হাজার ১৭৯ জন মারা গেছেন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২০ লাখ ৭০ হাজার ৭৮৪ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৪১০ জন।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যে ভারত করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৩৮ লাখ ৭১ হাজার ৩২১ জন। মারা গেছেন ১ লাখ ৭২ হাজার ১১৫ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২৩ লাখ ৩২ হাজার ৬৮৮ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৬ লাখ ১ হাজার ৫৬৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৫৮ হাজার ৭১৮ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২০ লাখ ৭৪ হাজার ৭৯৮ জন।

করোনা ভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ৫১ লাখ ৬ হাজার ৩২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৯৯ হাজার ৪৮০ জন। আর সুস্থ হয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৫১ জন।

তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। এখন পর্যন্ত দেশে ৬ লাখ ৯৭ হাজার ৯৮৫ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৯ হাজার ৮৯১ জনের। সেরে উঠেছেন ৫ লাখ ৮৫ হাজার ৯৬৬ জন।

-জেডসি