বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ২৯ লাখ ৫৮ হাজার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৫ এএম, ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩ কোটি ৭২ লাখের বেশি। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯ লাখ ৫৮ হাজারের বেশি মানুষের। এখন পর্যন্ত করোনাভাইরাস সৃষ্ট মহামারি কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১১ কোটি ৪ লাখের বেশি রোগী।
মঙ্গলবার (১৩ এপ্রিল) আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩ কোটি ৭২ লাখ ৫২ হাজার ৬২১ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯ লাখ ৫৮ হাজার ৬২৯ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১১ কোটি ৪ লাখ ৩৩ হাজার ১৬৩ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে এখন করোনা আক্রান্ত রোগীদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ১ লাখ ৩ হাজার ৯০৯ জন।
বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৭৬ হাজার ২৯৮ জন মারা গেছেন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৯০ হাজার ১৪৩ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ৮৫৬ জন।
যুক্তরাষ্ট্রের পর করোনায় এখন সবচেয়ে বেশি আক্রান্ত দেশ ভারত। দেশটিতে ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৭১ হাজার ৮৯ জন।
আক্রান্ত বিবেচনায় এর পরের ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৫ লাখ ২১ হাজার ৪০৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৫৫ হাজার ৩১ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
করোনা প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। ওই বছরেরই ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর বাংলাদেশে এখন পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৯ হাজার ৮২২ জনের।
-জেডসি
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%











