ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৩:১১:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

বিশ্বে করোনায় মৃত্যু ৩১ লাখ ছুঁই ছুঁই

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৩ পিএম, ২৪ এপ্রিল ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত বিশ্ব। কয়েকটি দেশে এর প্রকোপে আবারও ভয়াবহ অবস্থা ধারণ করেছে। গত একদিনে বিশ্বে নতুন করে ১৪ হাজার ১৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩১ লাখে।

গত একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৯৫ হাজার ১২০ জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ কোটি ৬২ লাখে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩০ লাখ ৯৮ হাজার ৮৩৮ জন। আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৬২ লাখ ১৯ হাজার ৮২৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ কোটি ৪৩ লাখ ২৩ হাজার ৬৪৮ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৮৫ হাজার ৩৩ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৩৫ হাজার ২৫৬ জনের দেহে।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৬৬ লাখ ২ হাজার ৪৫৬ জন। মারা গেছেন ১ লাখ ৮৯ হাজার ৫৪৯ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ১১০ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৮৬ হাজার ৬২৩ জন।

করোনাভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। করোনা শনাক্তে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

-জেডসি