বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৮ এএম, ৬ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
বিশ্বে মহামারি করোনাভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে।গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২ হাজার ৩০৫ জন। যা আগের দিনের তুলনায় তিন শতাধিক বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬২ লাখ ৭১ হাজার ৮৯০ জনে।শুক্রবার (৬ মে) সকালে ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভয়াবহ এ ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫ লাখ ৪৪ হাজার ১৮১ জন। যা আগের দিনের তুলনায় প্রায় ৫৯ হাজার কম। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫১ কোটি ৫৭ লাখ ৯২ হাজার ৮১৮ জনে।
দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৩৮ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৭ হাজার ৪০৬ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ২১ লাখ ২ হাজার ৯৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৭৫ হাজার ৯৮৪ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৮৭ হাজার ২০১ জন এবং মারা গেছেন ১৫৯ জন। করোনা মহামারির শুরুর পর থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৫২ লাখ ৩ হাজার ৫৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৬ হাজার ৫৬৪ জন মারা গেছেন।
একই সময়ে যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৬১১ জন এবং মারা গেছেন ২২৫ জন। করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ১৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ২৩ হাজার ৯০৮ জন মারা গেছেন।
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম








