ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৪:৫৫:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

বিশ্বে প্রতিদিন মৃত্যু হয় ১৬ হাজার শিশুর : ইউনিসেফ

আপডেট: ০৪:৩৫ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫ মঙ্গলবার

article উইমেননিউজ ডেস্ক, ঢাকা : চলতি বছরে অপুষ্টিতে ভুগে মৃত্যু হবে পাঁচ বছরের থেকে কম বয়সি ৫৯ লাখ শিশুর। সম্প্রতি এক প্রতিবেদনে এই ভয়ঙ্কর সতর্কবার্তা প্রকাশ করেছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। আন্তর্জাতিক এই সংস্থা জানিয়েছে, বিশ্বে শিশু মৃত্যুর হার কমেছে অনেক। তবু এখনো মৃত্যুর পরিসংখ্যান এতটাই ভয়ঙ্কর। ইউনিসেফের তথ্যানুযায়ী, ১৯৯০ সালের পর থেকে শিশুমৃত্যুর হার কমেছে ৫০ শতাংশ। সেই বছর বিশ্বে শিশুমৃত্যুর পরিমাণ ছিল এক কোটি ২৭ লাখ। ২০১৫ সালে এসে সেই সংখ্যা কমে ৫৯ লাখে পৌঁছেছে। সেই হিসাবে দিনে মৃত্যু হয় ১৬ হাজারেরও বেশি শিশুর। ইউনিসেফের সহনির্বাহী পরিচালক গীতা রাও গুপ্তার বরাত দিয়ে গত সপ্তাহে এ খবর প্রকাশ করেছিল রয়টার্স। পরে সংস্থাটির ওয়েবসাইটেও এই প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে জানানো হয়েছে, ৫০ শতাংশ শিশুমৃত্যুর ঘটনা ঘটছে অপুষ্টিজনিত কারণে। আর ৪৫ শতাংশ শিশুর মৃত্যু হয় জন্মের প্রথম ২৮ দিনের মধ্যেই। শিশুমৃত্যুর কারণ হিসেবে অপুষ্টি ছাড়াও নিউমোনিয়া, সেপসিস, ডায়েরিয়া, ম্যালেরিয়া ইত্যাদি রোগকে দায়ী করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ আফ্রিকায় শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি। সদ্যজাত প্রতি ১২টি শিশুর মধ্যে একজনের মৃত্যু হয় সেখানে।

এই বিভাগের জনপ্রিয়