বিশ্বের এক-তৃতীয়াংশ নারী যৌন সহিংসতার শিকার: হু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৬ এএম, ১০ মার্চ ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
বিশ্বের প্রতি তিনজন নারীর একজন কোনো না কোনো সময় যৌন হেনস্থার শিকার হয়েছেন। করোনাভাইরাস মহামারির মধ্যে নারীদের প্রতি নৃশংসতা আরও বৃদ্ধি পেয়েছে। এক গবেষণার পর মঙ্গলবার এমন তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর টেলিগ্রাফের।
এ বিষয়ে প্রতিরোধ গড়ে তুলতে বিভিন্ন দেশের সরকারকে নির্যাতনের শিকার নারীদের জন্য সেবার মানের আরও উন্নতি এবং নারী-পুরুষের মধ্যে আর্থিক বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
২০০০ সাল থেকে শুরু ২০১৮ সাল পর্যন্ত চলা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যান অনুযায়ী, ১৫ থেকে ৪৯ বছর বয়সের ৩১ শতাংশ নারী যৌন নিপীড়নের শিকার হয়েছেন। যা সংখ্যায় ৮৫ কোটি ২০ লাখের বেশি।
এই জরিপের লেখক ক্লাউডিয়া গার্সিয়া-মরেনো মনে করেন কিছু কিছু অঞ্চলে অর্ধেকের বেশি নারী কোনো না কোনোভাবে নিপীড়নের শিকার হন। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চল, সাব সাহারা আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নারী নির্যাতন বেশি হয়। সব থেকে কম নিপীড়নের শিকার হন ইউরোপের নারীরা, এ ক্ষেত্রে তাদের হার ২৩ শতাংশ।
জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি জানিয়েছে, ওই সকল নারী আর্থিকভাবে সচ্ছল না হওয়াই পরিবারের সদস্যদের দ্বারা নিপীড়নের শিকার হয়। কিন্তু এরপরও তারা এ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারে না। সমঝোতার ভিত্তিতে পারস্পরিক সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং পরস্পরের সম্মতিতে যৌন সম্পর্ক গড়ার বিষয়ে ছোট থেকেই শিশুদের স্কুলে শিক্ষা দেওয়া উচিত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস বলেন, ‘বিশ্বের সব দেশে এবং সব সংস্কৃতিতে নারীদের উপর নৃশংসতা খুবই নিয়মিত চিত্র। যার ফলে লাখ লাখ নারী এবং তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। করোনা মহামারির সঙ্গে নারী নির্যাতন আরও বেড়ে গেছে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করে, অধিকাংশ সময়ে স্বামী বা সঙ্গীর হাতেই নারীরা সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হন। গরিব দেশগুলোতে এই চিত্র হতাশাজনক।
যৌন নিপীড়নের অনেক তথ্য অজানা থাকার কারণে জরিপে নিপীড়িত নারীর প্রকৃত সংখ্যা উঠে আসে না বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
-জেডসি
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি










